Saturday, June 27, 2026

চিনের “ক্যাম স্ক্যানার”র বিকল্প “সেলফ স্ক্যান” আনল রাজ্য সরকার, উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

সরকারি নথিপত্র স্ক্যান করার জন্য নতুন অ্যাপ আনলো পশ্চিমবঙ্গ সরকার। আজ, সোমবার বিকেলে রাজ্যের তথ্যপ্রযুক্তি দফতরের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত অ্যাপ “সেলফ স্ক্যান”-এর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই অ্যাপটির মাধ্যমে নথিপত্র স্ক্যান করে PDF ও JPEG ফর্ম্যাটে মোবাইল বা ট্যাবে সেভ করতে পারবেন ব্যবহারকারীরা। নতুন এই অ্যাপ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমি দেশীয় প্রযুক্তিতে তৈরি অ্যাপ ব্যবহারের পক্ষে। এটাই দেশ ভক্তি”।

প্রসঙ্গত, লাদাখ সীমান্তে চিনের আগ্রাসন এবং চিন সেনার আক্রমণে শহিদ হয়েছেন ২০ জন বীর নিরস্ত্র ভারতীয় সেনা জওয়ান। এরপর থেকেই দেশজুড়ে চিন বিরোধিতা প্রবল হয়। চিনের দ্রব্য নিষিদ্ধ করার প্রতিবাদে বিক্ষোভ শুরু হয় চারদিকে। এরপর জুন মাসের শেষ সপ্তাহে ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করে ভারত সরকার। সেই তালিকায় ছিল নথিপত্র স্ক্যানিংয়ে অতি জনপ্রিয় “ক্যাম স্ক্যানার”।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...