Tuesday, June 23, 2026

“বেড়ে খেলেছে, চলবে না,” কেন বললেন মমতা?

Date:

Share post:

রাজ্য জুড়ে কনটেনমেন্ট জোনে বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে থেকে শুরু হচ্ছে কড়া লকডাউন। বুধবার, নবান্নে বিভিন্ন জেলার কনটেনমেন্ট জোনের তালিকা নিজে দেখেন মুখ্যমন্ত্রী। আর তাতে দক্ষিণ ২৪ পরগনা তালিকা দেখে প্রবল ক্ষুব্ধ হন মমতা। মুখ্যসচিব রাজীব সিনহাকে প্রশ্ন করেন, “কে করেছে দক্ষিণ ২৪ পরগনার লিস্ট? এটা কি ভোটার লিস্ট ধরে করেছে নাকি? বেড়ে খেলেছে। ঘরে বসে টুকে দিয়েছে।”

অবিলম্বে সংক্রমণের পরিস্থিতি পর্যালোচনা করে দক্ষিণ ২৪ পরগনার তালিকা বদলানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার প্রকাশিত হবে নতুন তালিকা। তবে, কলকাতা ও উত্তর ২৪ পরগনার তালিকা দেখে প্রশংসা করেন মুখ্যমন্ত্রী।
দক্ষিণ ২৪ পরগনার তালিকায় রাজপুর-সোনারপুর, বারুইপুর, ডায়মন্ড হারবার পুরো অঞ্চল এবং সব ওয়ার্ডগুলিকে কনটেনমেন্ট জোন হিসেবে দেখানো হয়েছে। আর তাতেই রেগে যান মুখ্যমন্ত্রী। প্রশ্ন করেন, “এটা কি ভোটার তালিকা হয়েছে?এটা হবে না। রিভিউ করতে হবে।”
বৃহস্পতিবার পাঁচটা থেকে চালু হচ্ছে লকডাউন। তার আগেই তালিকা তৈরি হবে বলে আশ্বাস দেন মুখ্যসচিব। তবে মুখ্যমন্ত্রী জোর দিয়েছেন সঠিকভাবে চিহ্নিত করে তালিকা প্রকাশ করার উপর। এ বিষয়ে স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের উপরেও উষ্মা প্রকাশ করেন মমতা। এধরনের তালিকা তৈরির ক্ষেত্রে তিনি স্বয়ং যেন বিষয়টি পর্যালোচনা করেন সে বিষয়ে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...