Saturday, April 4, 2026

জীবনের ৪৮ বসন্তে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন মহারাজ

Date:

Share post:

আজ ৮ জুলাই। ৪৭ বসন্ত পেরিয়ে ৪৮-এ পা দিলেন মহারাজ। এই দিনটার জন্যই তো অপেক্ষা করে থাকেন সৌরভ ভক্তরা। তাঁদের কাছে দাদার জন্মদিন বারো মাসে তেরো পার্বণের মতো বিশেষ একটি দিন। তাই সৌরভের জন্মদিন ভক্তদের কাছে কোনও উৎসবের চেয়ে কম কিছু নয়। এবারও মহামারি আবহের মধ্যেও তার ব্যতিক্রম হলো না। কাল রাত থেকেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্ল্যাটফর্মগুলিতে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন প্রাক্তন ভারত অধিনায়ক।

সচিনের শুভেচ্ছা-

মহারাজকে শুভচ্ছা জানিয়ে ক্রিকেট ঈশ্বর তথা একটা সময় জাতীয় দলে তাঁর সতীর্থ সচিন তেন্ডুলকর লেখেন, “হ্যাপি বার্থ ডে দাদি। আশা করি মাঠের পার্টনারশিপের মতো, মাঠের বাইরেও আমাদের পার্টনারশিপ দারুণ ছন্দের এগোবে। জন্মদিনের শুভেচ্ছা নিও।”

ভি ভি এস লক্ষ্ণণ-এর শুভেচ্ছা-

জন্মদিনে সৌরভকে শুভেচ্ছা জানিয়ে জাতীয় দলে তাঁর আরেক সতীর্থ ভি ভি এস লক্ষ্মণ লিখেছেন, “সৌরভ গঙ্গোপাধ্যায় আরও অনেক সাফল্যের শিখর ছুঁয়ে দেখুক, এই আশাই রাখি। আগামী দিনগুলো আরও ভালো কাটুক।”

মহম্মদ কাইফের শুভেচ্ছা-

সৌরভের অধিনায়কত্বে ঐতিহাসিক ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের অন্যতম নায়ক মহম্মদ কাইফ জন্মদিনের টুইটে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “ব্যাটসম্যান থেকে বিশ্বের অন্যতম সেরা অধিনায়ক, সেখান থেকে আজ ভারতীয় ক্রিকেটের রূপকার। আমার দেখা সেরা অধিনায়ক, মেন্টরকে জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা।”

আইসিসি’র শুভেচ্ছা-

টুইটে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। তারা লিখছে, “১০,০০০ ওডিআই রানের মাইলস্টোনে তৃতীয় দ্রুততম, বিশ্বকাপের রানার্স অধিনায়ক, বিদেশের মাটিতে ২৮ টেস্টে ১১ জয়। ভারতের সফলতম অধিনায়ককে জন্মদিনে অনেক শুভেচ্ছা।”

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...