Tuesday, April 7, 2026

ইন্ডিয়া গ্লোবাল উইকের মঞ্চে মোদির ভাষণ

Date:

Share post:

বৃহস্পতিবার থেকে ব্রিটেনে ইন্ডিয়া গ্লোবাল উইকের মঞ্চে বক্তৃতা রাখবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ইন্ডিয়া আইএনসি গ্রুপের সিইও ও চেয়ারম্যান মনোজ লাদওয়া বলেছেন, ” মারণ ভাইরাসে ছায়া থেকে বেরোনোর জন্য গোটা বিশ্ব লড়াই করছে। বহুমুখী প্রতিভার সুবাদে বিশ্ব দরবারে বিভিন্ন বিষয়ে কেন্দ্রীয় ভূমিকা পালন করতে পারে ভারত। আমি নিশ্চিত যে, প্রধানমন্ত্রী মোদির বার্তা বিশ্বকে পুনরুজ্জীবিত করবে।”

সূত্রের খবর, মহামারি-লকডাউন পরিস্থিতিতে তিন দিনের সামিট করা হবে ভার্চুয়াল প্লাটফর্মে। এই সামিটে বক্তার তালিকায় রয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর, রেলমন্ত্রী পীযূষ গোয়েল, অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরী, তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশংকর প্রসাদ, দক্ষতা উন্নয়ন মন্ত্রী মহেন্দ্র নাথ পান্ডে। ব্রিটেনের পক্ষ থেকে বক্তব্য রাখবেন প্রিন্স চার্লস। এছাড়া সে দেশের বিদেশসচিব, স্বাস্থ্যসচিব, স্বরাষ্ট্রসচিবরাও উপস্থিত থাকবেন সেখানে।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...