Tuesday, April 7, 2026

দুই বিশিষ্ট বাঙালিকে জন্মদিনে শ্রদ্ধা-শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

দুই বিশিষ্ট বাঙালির জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় তাঁদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৮ জুলাই জন্মদিন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর। একইসঙ্গে এদিন বিসিসিআই প্রেসিডেন্ট তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। সকলেই নিজের অফিশিয়াল ফেসবুক পেজে জ্যোতি বসুর জন্মদিনে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী।

এরপর টুইটারে সৌরভকে শুভেচ্ছা জানান। লেখেন, “সৌরভ গাঙ্গুলীকে জন্মদিনের আন্তরিক অভিনন্দন। ক্রীড়া জগতে আপনার বিপুল অবদান। সুস্থ থাকুন, ভালো থাকুন। বরাবরই রাজনৈতিক সৌজন্যের নজির রেখেছেন মুখ্যমন্ত্রী। সাম্প্রতিককালেও বিরোধী দলের নেতা-নেত্রীরা ভাইরাস সংক্রমিত হলে, তাঁদের খোঁজ নিয়েছেন। দ্রুত আরোগ্য কামনা করেছেন। জন্মদিনের শুভেচ্ছা জানাতেও সেই সৌজন্যে ত্রুটি হল না মমতার। জ্যোতি বসু জীবিত থাকাকালীনও তাঁর বাড়িতে গিয়ে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...