Saturday, June 20, 2026

ফের অতিরিক্ত ফি নেওয়ার প্রতিবাদে অভিভাবকদের বিক্ষোভ, এবার কোথায়?

Date:

Share post:

শহরের বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের অভিভাবকদের বিক্ষোভ চলছেই। এবার বিক্ষোভ দেখালেন বেহালার ঠাকুরপুকুর বিবেকানন্দ মিশন স্কুলের অভিভাবকের। তাঁদের দাবি, লকডাউনের সময় তিন মাস স্কুল না চলায় এবং আর্থিক অনটনের জন্য তাঁরা টিউশন ফি ছাড়া আর কোনও বাড়তি ফি দিতে পারবেন না। এই নিয়েই আজ স্কুলের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ দেখান অভিভাবকরা।

তাঁরা আরও জানান, যতক্ষণ না পর্যন্ত স্কুল কর্তৃপক্ষ এই দাবি মেনে নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাঁরা টিউশন ফি ছাড়া আর কোনও ফি জমা দেবেন না। এবং অবিলম্বে স্কুলের প্রিন্সিপালকে এই বিষয়টি নিয়ে তাঁদের সঙ্গে আলোচনায় বসতে হবে। স্কুল কর্তৃপক্ষ অবশ্য সংবাদমাধ্যমের সামনে এ ব্যাপারে কোনও প্রতিক্রিয়া দেয়নি।

Related articles

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, সহমত আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...