Tuesday, March 17, 2026

সিবিএসই- র সিলেবাস নিয়ে সাফাই কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রীর

Date:

Share post:

কেন জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, নাগরিকত্বের মতো গুরুত্বপূর্ণ বিষয় বাদ গেল তার জবাব এড়িয়ে গেলেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পােখরিয়াল। উল্টে সরকারি সাফাই দিলেন পোখরিয়াল। নিজের বক্তব্যে টেনে আনলেন শিক্ষাবিদ এবং বিশেষজ্ঞদের পরামর্শের অজুহাত। যে গুরুত্বপূর্ণ অংশ বাদ দেওয়া হয়েছে তা নিছকই পড়ুয়াদের ওপর চাপ কমাতে বলে যুক্তি সাজিয়েছেন তিনি। এমনকী অন্যান্য বিষয়ের কথাও টেনে এনেছেন কেন্দ্রীয় মন্ত্রী। বৃহস্পতিবার এ বিষয়ে টুইট করেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পােখরিয়াল।

তিনি লিখেছেন, “আমাদের মূল লক্ষ্য পড়ুয়াদের ওপর চাপ কমিয়ে ৩০ শতাংশ সিলেবাস কম করা। এই বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ ও সুপারিশ অনুসরণ করা হয়েছে। একই সঙ্গে শিক্ষাবিদদের পরামর্শ নেওয়া হয়েছে। সিবিএসই থেকে কিছু বিষয় বাদ দেওয়া নিয়ে অনেক মন্তব্য সামনে আসছে। সমস্যা হলো একটি বিষয়কে এখানে ভুলভাবে বর্ণনা করা হচ্ছে। জাতীয়তাবাদ, স্থানীয় প্রশাসন, নিরপেক্ষতার মতো ৩-৪টি বিষয় বাদ দেওয়া নিয়ে ভুল ধারণা তৈরি হচ্ছে। অন্যান্য অনেক বিষয়ে বিভিন্ন অংশ কমানো হয়েছে।”

পড়ুয়াদের উপর চাপ কমানোর নামে দেশভাগ, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, নাগরিকত্ব সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অংশ বাদ দিয়েছে
সিবিএসই। আর এতেই তৈরি হয়েছে বিতর্ক। বর্তমান দেশের রাজনৈতিক আবহে গুরুত্বপূর্ণ বিষয়গুলি বাদ দেওয়া মোটেই ভাল চোখে দেখছেন না বিরোধীরা। এই সিদ্ধান্তের বিরোধিতা করে বিবেচনার আবেদন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী বিশেষজ্ঞদের মতে, গুরুত্বপূর্ণ এই অংশগুলি বাদ দিলে ভবিষ্যতে সমস্যায় পড়বে পড়ুয়ারা। কিন্তু সেসবে কর্ণপাত না করে সরকারের হয়ে সাফাই গাইলেন কেন্দ্রীয় মন্ত্রী।

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...