Monday, March 23, 2026

বিকাশের মৃত্যুর 12 ঘণ্টা আগেই এনকাউন্টারের বিবরণ! কী করে?

Date:

Share post:

তিনি কী ভবিষ্যৎদ্রষ্টা? না কি বিভিন্ন রকম ঘটনা দেখে চিত্রনাট্য লিখতে পারা কোনও লেখক? এখন এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে Crusader Sudhir-কে ঘিরে। কারণ তিনি সেই ব্যক্তি যিনি বিকাশ দুবে গ্রেফতার হওয়ার পরেই নিজের টুইটারে আশঙ্কা প্রকাশ করেছিলেন এনকাউন্টারে মৃত্যু হতে পারে বিকাশের। শুধু তাই নয়, একেবারে নিখুঁত ভাবে ঘটনার বর্ণনা দিয়ে তিনি লিখেছিলেন

১. বিকাশ কি পালিয়ে যাওয়ার চেষ্টা করবে?
২. পুলিশের পিস্তল কেড়ে গুলি চালাবে?
৩.আত্মরক্ষার জন্য পুলিশকে গুলি চালাতে হবে?

আর আশ্চর্যভাবে শুক্রবার সকালে ঠিক সেটাই হল যেটা টুইটারে লেখা রয়েছে। এই টুইটারে তিনি অ্যাড করেছিলেন যোগী আদিত্যনাথ ও ইউপি পুলিশকে।

বিকাশ দুবেকে উজ্জ্বয়িনী থেকে ধৌলি নিয়ে যাওয়ার সময় রাস্তায় উল্টে যায় পুলিশের গাড়ি। সেই সময় বিকাশ পুলিশের পিস্তল ছিনিয়ে নিয়ে পালনোর চেষ্টা করে। তখনই পাল্টা গুলি লাগে বিকাশের বুকে এবং পেটে।
গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তার। কিন্তু ঘটনা ঘটার এত আগে কী করে টুইট করে এই আশঙ্কার কথা জানালেন Crusader Sudhir ? শুধুই আন্দাজ! আর সেটাই ম্যাজিকের মতো মিলে গেল। সুধীরের টুইটের অনেকে মন্তব্য করেছেন, সরকার বোধহয় তাঁর দেখানো পথেই হেঁটেছে। কারণ যাই হোক, এই ধরনের টুইট বিকাশ দুবের এনকাউন্টারের সত্যতা নিয়ে আরও জল্পনা উসকে দেয়।

Related articles

নির্বাচনী প্রচারে জেলায় যাচ্ছেন মমতা: মঙ্গলবার জলপাইগুড়ি থেকে সফর শুরু

বিধানসভা নির্বাচনের আগে থেকেই বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছে বিজেপির দিল্লির নেতারা। তবে স্থানীয় প্রচার ও বুথভিত্তিক...

অভিষেকের জনসভায় জনজোয়ারের অপেক্ষা, দাসপুর ও পাথরপ্রতিমায় প্রস্তুতি তুঙ্গে

লোকসভা নির্বাচনের দামামা বাজতেই প্রচারে ঝড় তুলতে ময়দানে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দক্ষিণ ২৪...

গাফিলতি লিফটম্যানেরই! আরজি কর লিফট বিভ্রাটে তথ্য পেশ সিপির

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে লিফট দুর্ঘটনায় অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্তে নতুন মোড়। লিফট বিভ্রাটের ঘটনায় লিফটম্যানের গাফিলতিই...

ইদের আনন্দ নিমেষে বিষাদ! কুমিল্লার রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২

উৎসবের আবহে বড়সড় দুর্ঘটনা প্রতিবেশী দেশ বাংলাদেশে। গভীর রাতে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের...