Tuesday, June 23, 2026

বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য বাইপ্যাপ মেশিন দেবে রাজ্য

Date:

Share post:

বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য বাইপ্যাপ মেশিনের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী তপন দাশগুপ্ত। যেসব শিশুরা স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে পারে না তাদের জন্যই এই বাইপ্যাপ মেশিন। আজ, শুক্রবার পশ্চিমবঙ্গ রাজ্য কৃষি বিপণন পর্ষদ ঠিকাদার সমিতির উদ্যোগে এই বাইপ্যাপ মেশিন সূচনার অনুষ্ঠান হয়।

এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানিয়েছেন মন্ত্রী তপন দাশগুপ্ত। মুখ্যমন্ত্রীর উদ্যোগেই এই কাজ সম্ভব হয়েছে বলে তিনি জানান। এই যন্ত্রের বর্তমান বাজারে মূল্য অনেকটাই, যা সাধারণ মানুষের পক্ষে কেনা সম্ভব নয়। তাই রাজ্য সরকারের এই উদ্যোগ নেওয়া হয়েছে। আর এই জন্য তিনি এগ্রিকালচার মার্কেটিং ডিপার্টমেন্টকে আরও একবার কৃতজ্ঞতা জানিয়েছেন। তাদের সহযোগিতায় এই কাজ সম্ভব হয়েছে অনেকটাই।

এর পাশাপাশি আজ তপন দাশগুপ্ত জানিয়েছেন, “সুফল বাংলা” ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে গেছে। আমফানের ফলে প্রান্তিক এলাকাগুলিতে চাষের অনেক ক্ষতি হয়। সেখানে চাষীদের অবস্থা শোচনীয় হয়ে পড়ে। আর এই দুর্দিনে তাঁদের পাশে ফাঁড়িয়েছন মুখ্যমন্ত্রী। শুরুতে রাজ্যের ১৩০ টি জায়গায় ছিল সুফল বাংলার স্টল। আর বর্তমানে ২৬৯ টি জায়গায় এই স্টল হয়েছে বলে জানান তপনবাবু। আগামী দিনে এই সংখ্যা ৩০০ ছাড়িয়ে যাবে বলেও জানান তিনি।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...