Tuesday, June 23, 2026

কেন্দ্রীয় প্রকল্প থেকে বাদ পুরুলিয়ার শ্রমিকরা, মামলা কংগ্রেস বিধায়কের

Date:

Share post:

কেন্দ্রীয় সরকারের ‘গরিব কল্যাণ যোজনা’র সুবিধা থেকে বঞ্চিত পশ্চিমবঙ্গ৷ ফলে বাদ গিয়েছে পুরুলিয়া জেলাও। পুরুলিয়ার প্রায় ৫৮ হাজার পরিযায়ী শ্রমিক এই প্রকল্প থেকে বঞ্চিত হয়েছে। বঞ্চিত এই শ্রমিকদের প্রকল্পের আওতায় আনার আবেদন জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। মামলাটি করেছেন পুরুলিয়ার কংগ্রেস বিধায়ক নেপাল মাহাতো। হলফনামায় বলা হয়েছে, ‘পুরুলিয়া জেলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা প্রায় ৫৮ হাজার। এই দরিদ্র পরিযায়ী শ্রমিকদের এই প্রকল্পের আওতায় আনার নির্দেশ দেওয়া হোক। একই দেশের বিভিন্ন রাজ্যের শ্রমিকদের জন্য আলাদা নীতি কেন হবে ?

আইনি জটিলতা তৈরি করেছে প্রশাসনিক মহল৷ তার মাশুল এই শ্রমিকরা কেন দেবেন ? ” আগামী সপ্তাহে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, গত ২০ জুন কেন্দ্র ‘গরিব কল্যাণ যোজনা’র কথা ঘোষণা করে। কিন্তু শর্তের জটিলতায় পশ্চিমবঙ্গ এই গরিব কল্যাণ রোজগার প্রকল্পের অন্তর্ভুক্ত হয়নি।

Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...