Monday, March 23, 2026

কো-অপারেটিভ ব্যাঙ্ক তুলে দেওয়ার প্রতিবাদে কেন্দ্রের বিরুদ্ধে তৃণমূলের বিক্ষোভ

Date:

Share post:

কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে তৃণমূলের লাগাতার বিক্ষোভ-অবস্থান চলছে। এদিনের ইস্যু ছিল, কো-অপারেটিভ ব্যাঙ্ক বন্ধের বিরোধিতা। বিক্ষোভ সমাবেশে তৃণমূলের অভিযোগ, রাজ্যের হাত থেকে কো-অপারেটিভ ব্যাঙ্কগুলি কেড়ে নিয়ে রিজার্ভ ব্যাঙ্ক-এর অধীন করা হচ্ছে। তারই প্রতিবাদে আজ, বৃহস্পতিবার ডালহৌসিতে রিজার্ভ ব্যাঙ্ক-এর দফতরের সামনে বিক্ষোভ দেখালো তৃণমূলের শ্রমিক সংঘঠন আই এন টি টি ইউ সি।

সংগঠনের সভানেত্রী দোলা সেনের নেতৃত্বে রিজার্ভ ব্যাঙ্ক-এর সামনে বিক্ষোভ অবস্থান করা হয়। দোলা সেনের অভিযোগ, পিছনের দরজা দিয়ে করোনা মহামারীর সুযোগ নিয়ে কেন্দ্রীয় সরকার বিভিন্ন লাভজনক সরকারি সংস্থাকে বিক্রি করে দিচ্ছে। তুঘলকি কায়দায় এই কাজ করছে মোদি সরকার, এমনই অভিযোগ দোলার।

Related articles

অভিষেকের জনসভায় জনজোয়ারের অপেক্ষা, দাসপুর ও পাথরপ্রতিমায় প্রস্তুতি তুঙ্গে

লোকসভা নির্বাচনের দামামা বাজতেই প্রচারে ঝড় তুলতে ময়দানে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দক্ষিণ ২৪...

গাফিলতি লিফটম্যানেরই! আরজি কর লিফট বিভ্রাটে তথ্য পেশ সিপির

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে লিফট দুর্ঘটনায় অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্তে নতুন মোড়। লিফট বিভ্রাটের ঘটনায় লিফটম্যানের গাফিলতিই...

ইদের আনন্দ নিমেষে বিষাদ! কুমিল্লার রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২

উৎসবের আবহে বড়সড় দুর্ঘটনা প্রতিবেশী দেশ বাংলাদেশে। গভীর রাতে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের...

দল সব খবর রাখে: ভবানীপুরের কর্মিসভায় সতর্ক করলেন মমতা

একদিকে বিজেপির ভোটে জেতার নানা ধরনের ষড়যন্ত্র। অন্যদিকে এসআইআর-এ সাধারণ মানুষের ভোগান্তি। এসব কিছুর মধ্যে ভবানীপুরে (Bhabanipur) দলীয়...