Saturday, April 4, 2026

আদালতের দ্বারস্থ দুই নামজাদা শিক্ষাপ্রতিষ্ঠান, চাপে মার্কিন প্রশাসন

Date:

Share post:

বিদেশি শিক্ষার্থীরা আমেরিকায় থেকে অনলাইনে ক্লাস করতে পারবেন না বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছে তা ঠেকাতে আমেরিকার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় হারভার্ড এবং ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি মামলা করেছে। প্রতিষ্ঠান দুটি বোস্টন ফেডারেল আদালতে এই মামলা করেছে।

হারভার্ড ইউনিভার্সিটি

আমেরিকার ইমিগ্রেশন কর্তৃপক্ষ এ আইন যাতে বাস্তবায়ন করতে না পারে তার জন্য কার্যকর ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে মামলার আর্জিতে। এতে বলা হয়েছে- মার্কিন সরকার প্রশাসনিক প্রক্রিয়া লঙ্ঘন করেছে কারণ সরকারি কর্মকর্তারা এই আইন বাস্তবায়নের যৌক্তিক কারণ দেখাতে ব্যর্থ হয়েছেন। পাশাপাশি জনগণকে এ ব্যাপারে কোনও মন্তব্য করতে দেওয়া হয় নি।
এমআইটি প্রেসিডেন্ট রাফায়েল রিফ জানিয়েছেন, বস্টন ডিস্ট্রিক্ট কোর্টে করা মামলায় তারা এই আদেশের ওপর সাময়িক স্থগিতাদেশ চেয়েছেন কারণ এতে ছাত্র ছাত্রীদের ভবিষ্যত নষ্ট হয়ে যাবে। অধিকাংশ বিশ্ববিদ্যালয় আগামী সেমেস্টারের পরিকল্পনা করে ফেলেছে । তার পর এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
আদালত যদি ট্রাম্প প্রশাসনের ওই বিজ্ঞপ্তি খারিজ করে দেয় তবে চাপে পড়ে যাবে মার্কিন প্রশাসন । বিশেষজ্ঞরা সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছেন না ।

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...