Wednesday, April 8, 2026

‘এখন বিশ্ববাংলা সংবাদ’-এর খবরের জের, সৎকার হল প্রৌঢ়ার

Date:

Share post:

‘এখন বিশ্ব বাংলার খবর’-এর জের অবশেষে সৎকার হল উত্তরপাড়ার ভাইরাস আক্রান্ত হয়ে মৃত প্রৌঢ়ার। মারণ ভাইরাস আক্রান্ত রোগীর চিকিৎসা না পাওয়া এবং মৃত্যুর পর দেহ বাড়িতে পড়ে থাকার অভিযোগ ওঠে হুগলির উত্তর পাড়ায়। পিপিই পরে সেই মৃতদেহ সামনে থেকে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেন মৃতের আত্মীয়।

রূপশ্রী রক্ষিত নামে সুকান্ত সরণী ভদ্রকালি উত্তরপাড়ার বাসিন্দা গত কয়েকদিন ধরে পেটের গোলমালের ভুগছিলেন। বুধবার তাঁকে উত্তরপাড়ার একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখানে এক্সরে করাতে বলা হয়। কিন্তু ভর্তি নেওয়া হয় না নার্সিংহোমে। কলকাতা সহ জেলার হাসপাতালে ঘুরলেও কোথাও ভর্তি নেওয়া হয়নি বলে অভিযোগ। শুক্রবার তাঁর কোভিড পরীক্ষা হয়। বাড়িতেই রাখা হয় রোগীকে। শনিবার সকালে তাঁর পজিটিভ রিপোর্ট আসে। উত্তরপাড়া পুরসভা, থানা থেকে স্থানীয় ডাক্তার সকলকেই বিষয়টি জানান তাঁর বাড়ির লোকজন। কিন্তু কেউ সাহায্য করেনি বলে অভিযোগ। বিকাল তিনটে নাগাদ মৃত্যু হয় ওই মহিলার। কিন্তু এখনও তাঁর দেহ পড়ে বাড়িতেই। সেই খবর প্রকাশিত হয় ‘এখন বিশ্ব বাংলা সংবাদ’-এ। এই খবর প্রকাশিত হওয়ার পর এই নড়েচড়ে বসে প্রশাসন। যোগাযোগ করা হয় মৃতের পরিবারের সঙ্গে। রাত ন’টা নাগাদ দেহটি সঠিক বিধি মেনে সৎকারের জন্য নিয়ে যাওয়া হয়।

Related articles

জ্ঞানেশ সাক্ষাতে তৃণমূল সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! ডেরেকদের “Get Lost” বললেন কমিশনার

ভোটার তালিকা (Voter list) থেকে নাম বাদ দেওয়ার বিরোধিতায় দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar)...

বিজেপির নারী সুরক্ষার কী নমুনা! জীবন্ত পুঁতে দেওয়া হয় মহিলাদের, বিশ্বাস করবেন না মোদি-শাহদের

বিজেপি (BJP) নাকি দেবে নারী সুরক্ষা! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসে গদগদ হয়ে মহিলা সুরক্ষার কথা বলে গিয়েছেন। কোন...

আমরাই সরকার গড়ব, মনোনয়ন জমা দিয়ে আত্মবিশ্বাসী মমতা

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল করে আলিপুর সার্ভে...

কালীঘাট থেকে সার্ভে বিল্ডিংয়ের রাস্তায় জন- উন্মাদনা, মনোনয়ন জমা দিলেন মমতা 

ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে (Survey Building Alipore) মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...