Sunday, June 28, 2026

সিরিয়াল ধর্ষক ও খুনির ফাঁসির নির্দেশ দেওয়ানো আইনজীবীর টার্গেট কী?

Date:

Share post:

ভয়ঙ্কর বিকৃতমনস্ক। হিংস্র পশুর মতো আচারণ।

কামারুজ্জামান। ধারাবাহিক ধর্ষক এবং খুনি।
পরের পর মহিলার সঙ্গে নির্মম আচরণ। ধর্ষণ এবং খুন। কখনও আগে খুন, তারপর সঙ্গম।
এলাকা টার্গেট করে ঘুরত সে। রেইকি করত। কে একা থাকে, কখন ফাঁকা থাকে।
তারপর আক্রমণ।
পরণে শার্ট প্যান্ট। হেলমেট। বাহন টুহুইলার। ব্যাগে সাইকেলের চেন, রড।
দরজা খুললেই আক্রমণ।
কখনও সামনে থেকে, কখনও পিছন থেকে।
খুন, ধর্ষণের পর টাকা, গয়না নিয়ে উধাও।
সাত আটটি ঘটনা ঘটে গেলেও একে ধরা যাচ্ছিল না।
শেষ পর্যন্ত এক সিভিক ভলেন্টিয়ারের বুদ্ধিতে ধরা পড়ে এই ভয়ানক অপরাধী।

এরপর প্রশাসনের বড় কাজ ছিল তাকে আইনের পথে শাস্তি দেওয়ানো।
কালনা আদালতে এই মামলায় সরকারের বিশেষ আইনজীবী নিযুক্ত হন সৌম্যজিৎ রাহা।
তিনি বিধাননগরের বাসিন্দা। কোমর বেঁধে নামেন।
মামলার কাগজ দেখেন। এমনকি সর্বশেষ খুনের ঘটনার ঘটনাস্থল ঘুরেও দেখেন।

শুরু হয় মামলা।
শুনানিপর্ব শেষ হয় লকডাউনের ঠিক মুখে।
সৌম্যজিতের টার্গেট ছিল অপরাধীকে ফাঁসিতে ঝোলানো।
একেবারে শেষদিন সওয়াল শেষ করে এই সংক্রান্ত বহু মামলার রায় বিচারকের হাতে তুলে দেন সৌম্যজিৎ।
শেষমেষ চারদিন আগে কামারুজ্জামানের ফাঁসির আদেশ হয়েছে।

এতে সরকারি আইনজীবী সন্তুষ্ট হলেও তাঁর কাজ থেমে নেই।
ধরে নেওয়া যেতে পারে আসামীর তরফে ফাঁসির রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যাওয়া হবে।
তার মোকাবিলার সব ব্যবস্থা রাখছেন সৌম্য। সেই সঙ্গে এর অন্য অপকীর্তিগুলিকে যোগ করে আলাদা আলাদা মামলায় আরও ফাঁসি বা যাবজ্জীবনের রায়ের লক্ষ্য নিয়ে এগোচ্ছেন। এদের মধ্যে এক মহিলা প্রাণে বেঁচে আছেন। ফলে তিনি সরাসরি আসামীকে সনাক্ত করতে পারবেন। সৌম্যজিতের এখন টার্গেট এই কামারুজ্জামানকে বাকি মামলাগুলিতেও আলাদাভাবে ফাঁসি বা যাবজ্জীবনে নিয়ে যাওয়া, যাতে হয় ফাঁসিতেই ঝুলতে হয় অথবা সারা জীবন আর জেল থেকে বেরোতে পা পারে। সৌম্যজিৎ বলেন,” এই ধরণের নরপশুর সমাজে থাকার অধিকার নেই। এর মৃত্যুদণ্ডই কাম্য। ফাঁসির নির্দেশ করিয়েছি। তার পরেও কী করা যায়, দেখছি।”

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...