Sunday, June 28, 2026

রাজ্যে করোনা আক্রান্ত ছাড়ালো ৩০ হাজার, মৃত্যু হাজারের দোরগোড়ায়

Date:

Share post:

সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে এ রাজ্যেও করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে। ফের রেকর্ড। প্রতি ২৪ ঘন্টায় ভেঙে যাচ্ছে আগের ২৪ ঘন্টার রেকর্ড। এবার রাজ্যে করোনা আক্রান্ত ৩০ হাজার ছাড়াল। যা অত্যন্ত উদ্বেগের কারণ।

এবার গত ২৪ ঘণ্টায় রাজ্যে ফের হল রেকর্ড সংক্রমণ। একদিনে পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১,৫৬০ জন। যা এ পর্যন্ত রাজ্যে একদিনের হিসেবে সর্বাধিক। এই সময়ের মধ্যে রাজ্যে মৃত্যু হয়েছে ২৬ জনের। আজ, রবিবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য ভবন বুলেটিনে আরও জানিয়েছে, এ পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩০,০১৩ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৩২। বর্তমানে রাজ্যে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ১০,৫০০। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৯১২ জন করোনাজয়ী। ফলে পশ্চিমবঙ্গে মোট করোনা জয়ীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৮,৫৮১।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...