Monday, June 22, 2026

বাঘের সংখ্যায় রেকর্ড গড়ে গিনেস বুকে ভারত

Date:

Share post:

দেশজুড়ে কমছে বন্য প্রাণীর সংখ্যা। তা নিয়ে উদ্বিগ্ন পরিবেশপ্রেমীরা। তবে এরই মধ্যে আশার খবর। ব্যাঘ্রশুমারিতে বিশ্ব রেকর্ড তৈরি করল ভারত। যার জেরে উঠল গিনেস বুকে। ট্র্যাপ ওয়াইল্ডলাইফ সার্ভের জন্য বিশ্ব রেকর্ড গড়েছে ভারত। সর্বভারতীয় ব্যঘ্রশুমারি ২০১৮-র সমীক্ষাতেই এই রেকর্ড তৈরি হয়েছে। ২০১৯ সালে একথা ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। সেই সমীক্ষার স্বীকৃতি মিলল শনিবার।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের ওয়েবসাইট সূত্রে খবর, ২০১৮-১৯ সালে চতুর্থ সমীক্ষায় এক বিস্তীর্ণ এলাকার ছবি স্পষ্ট হয়েছে। ভারতের ১৪১টি এলাকায় বাঘের উপস্থিতি রয়েছে। মোট ২৬ হাজার ৮৩৮টি অঞ্চলে ক্যামেরার মাধ্যমে বাঘেদের উপরে নজর রাখা হয়। মোট ১ লক্ষ ২১ হাজার ৩৩৭ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ আছে। এ প্রসঙ্গে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভরেকর বলেন, “সারা বিশ্বের মধ্যে ভারতেই রয়েছে ৭০ শতাংশ বাঘ। মাত্র চার বছরে বাঘের সংখ্যা দ্বিগুণ করা গিয়েছে।”

জানা গিয়েছে, মোট ৩ কোটি ৪৮ লক্ষ ৫৮ হাজার ৬২৩টি ছবি। সেই সব ছবির মধ্যে ৭৬ হাজার ৬৫১টি ছবিতে বাঘ দেখা গিয়েছে। যেখানে ৫১ হাজার ৭৭৭টি ছবিতে চিতা দেখা গিয়েছে। তবে এই হিসাব শুধুমাত্র পূর্ণবয়স্ক বাঘের। ক্যামেরার ছবি তোলার পাশাপাশি বিভিন্ন জঙ্গলে পায়ে হেঁটে গণনা করা হয়েছে।

Related articles

ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ ছাড়লেন কিয়ের স্টার্মার, লেবার পার্টির নেতৃত্ব থেকেও ইস্তফা

রাজনৈতিক চাপের মুখে পড়ে অবশেষে ব্রিটেনের প্রধানমন্ত্রীর (UK Prime Minister) পদ থেকে ইস্তফা দিলেন কিয়ের স্টার্মার (Keir Starmer)।...

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট! খোঁচা দিয়ে সহযোগিতা-বিরোধিতার বার্তা কুণালদের

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রাপ্য টাকা কিন্তু কেন্দ্রীয় সরকার দেয়নি। সোমবার, রাজ্য বাজেট (WB Budget...

কলেজ ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা! গ্রেফতার বিজেপি নেতার ভাইপো

বিজেপি শাসিত রাজ্যে নারী নিরাপত্তা যে একেবারে ধুলোয় মিশে গিয়েছে সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই। কলেজের এক ছাত্রীকে...

আলিমুদ্দিনের পর শমীকের বাড়িতেও ‘পদ্মশ্রী’ অভিনেতা, ছবি পোস্ট প্রসেনজিতের

বামনেতা বিমান বসুর পর এবার বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharya) সঙ্গে দেখা গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prosenjit...