Friday, June 26, 2026

খনি থেকে মিডিয়া: ভেসে উঠছে সেই উজ্জ্বল উপাধ্যায়ের নাম

Date:

Share post:

বিতর্কিত ব্যবসায়ী উজ্জ্বল উপাধ্যায়ের নাম আবার কলকাতার বাজারে ভেসে উঠেছে। একটি খনি এবং একটি বাংলা সংবাদপত্রকে ঘিরে। যদিও এর মধ্যে আদৌ উজ্জ্বলবাবু আছেন কিনা, পাকা খবর কারুর কাছে নেই। কিন্তু ” পেজ 3″ সংস্কৃতিতে উজ্জ্বল উপস্থিতি উজ্জ্বলের। মূলত এমটা কোম্পানির কর্ণধার তিনি। খনি ও কয়লা ব্যবসায় যুক্ত। একটা সময়ে দেউচা-পাচামি খনিটির কাজ নিতে গিয়েছিলেন। এটি পশ্চিমবঙ্গ সরকারের খনি, যদিও ঝাড়খণ্ডে অবস্থিত। এরপর প্রচুর জলঘোলা হয়। এতকাল পর বিরাট এই খনি নিয়ে আবার নামছে রাজ্য সরকার। এটি বৃহত্তম খনি। প্রচুর সম্পদ। রটছে, এই সূত্রেই আবার সক্রিয় উজ্জ্বল উপাধ্যায়। এদিকে একটি বাংলা সংবাদপত্রে কিছু মালিকানা বদল হয়েছে। নতুন শেয়ারহোল্ডারদের সঙ্গে যেহেতু উজ্জ্বলবাবুর সুসম্পর্কের কথা সর্বজনবিদিত, এবং ঐ কাগজে অতীতে উজ্জ্বলের সাহায্য আছে, তাই নেপথ্যনায়ক হিসেবে তাঁর নাম চর্চায় এসেছে। খনির কাজের ক্ষেত্রে ওই কাগজে লগ্নির সুবিধার সেতুবন্ধনের জল্পনাও চলছে। তবে এমটা, নবান্ন বা ঐ কাগজ, কোনো সূত্রেই উজ্জ্বলবাবুর ভূমিকার কথা স্বীকার করা হয়নি। কিন্তু সংশ্লিষ্ট সব মহলেই আপাতত চর্চায় উজ্জ্বল উপাধ্যায়। তাঁর তরফ থেকে কোনো বক্তব্য এলেও আমরা তা প্রকাশ করব। আসলে এসব ক্ষেত্রে বহুবার আজকের গসিপ আগামীতে সত্যি হয়। তাই চর্চাটাও খবর হওয়ার দাবি রাখে।

Related articles

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...

কুণালের আর্জির ২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকশন! শ্রমিকদের বিনামূল্য খাবারের ব্যবস্থা মুখ্যমন্ত্রীর

আগের দিন বিধানসভার করিডরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)কাছে আর্জি তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh)। আর পরেরদিন...

কেতন খুনে নয়া মোড়! নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া সিয়া

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল (২৫) খুনে বিস্ফোরক মোড়! পুলিশের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে...