Saturday, April 4, 2026

‘দো গজ কি দূরি’ রেখেই সংসদের বর্ষাকালীন অধিবেশন!

Date:

Share post:

সংসদের বর্ষাকালীন অধিবেশন হবে এবং তা সামাজিক দূরত্ব এবং সব ধরণের সাবধানতা অবলম্বন করেই। লোকসভা এবং রাজ্যসভার আলাদাভাবেই অধিবেশনের কথা ভাবা হয়েছে। সেই সঙ্গে ‘দো গজ কি দূরি’ও থাকবে। সেক্ষেত্রে সকলে একত্রে কী করে বসবেন, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। সে সমস্যার সমধানও রয়েছে বলে রবিবার জানান কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী।

মার্চ মাসের প্রথমদিকে সংসদ চলাকালীন অধিবেশন কাটছাঁট করে লোকসভায় ১৫টি এবং রাজ্যসভায় ১৩টি বিল পাশ করা হয়েছিল। ওই সময় ১৯টি বিল সংসদের দুই কক্ষে আনার পর সংসদের দুই কক্ষ অনির্দিষ্টকালের জন্য মুলতবি করা হয়। যদিও সেই সময় অর্থনৈতিক বিল পাশ করানো হয়। গত একজন রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু এবং লোকসভার স্পিকার ওম বিড়লা বর্ষাকালীন অধিবেশনে নিয়ে আলোচনা করেন এবং সেখানেই সামাজিক দূরত্বের বিষয়টির প্রাথমিক পর্ব সেরে ফেলা হয়। সাংসদরা মনে করছেন করোনা হামলা দ্রুত শেষ হওয়ার নয়। আগামী দিনে তাকে নিয়েই চলতে হবে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...