Saturday, June 27, 2026

একদম গল্প! জল্পনা উড়িয়ে বললেন উজ্জ্বল উপাধ্যায়

Date:

Share post:

দেউমা- পাচামি নতুন কয়লাখনি বা বাংলার একটি দৈনিক কাগজ, এই দুটি ক্ষেত্রে নিজের নাম জড়িয়ে জল্পনা উড়িয়ে দিয়েছেন এমটা গোষ্ঠীর কর্ণধার উজ্জ্বল উপাধ্যায়। কলকাতায় এনিয়ে জোর চর্চা চলছে। বিষয়টি নিয়ে এখন বিশ্ব বাংলা সংবাদ খবরও করে। সেটি উজ্জ্বলবাবুর নজরে এসেছে। তাঁর সরস মন্তব্য, এটি তাঁর লগ্নি ছাড়াই প্রচার হচ্ছে। অর্থাৎ এই দুটি ক্ষেত্রেই তাঁর জড়িত থাকার জল্পনা ভিত্তিহীন। তবে ওয়াকিবহাল মহলের বক্তব্য, নেপথ্যে থাকার ইচ্ছে থাকলে আপাতত এই ভিত্তিহীন তত্ত্বই যে কেউ চালাবে। উজ্জ্বলবাবুর মত পোড়খাওয়া লোক যদি মনে করেন কৌশলে হাতের তাস আপাতত আস্তিনের মধ্যেই রাখবেন, তাহলে প্রকাশ্যে বোঝা মুশকিল। তবে জল্পনা ওড়ানোর প্রশ্নে উজ্জ্বলবাবু এখন সত্যিই সিরিয়াস।

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...