Sunday, June 28, 2026

ভর্তিই নিল না মেডিক্যাল, রিক্সা ভ্যানে মেয়েদের কোলেই মারা গেলেন মা

Date:

Share post:

সেই ট্রাডিশন সমানে চলছে। ভর্তি নিল না হাসপাতাল। অবহেলায় বিনা চিকিৎসায় ফের মৃত্যু। শুভ্রজিৎ চট্টোপাধ্যায়ের পর এবার লক্ষ্মী সাউ। পঞ্চাশোর্ধ এই রোগীকে হাসপাতালের বাইরে দীর্ঘক্ষন বিনা চিকিৎসায় ফেলে রাখা হলো। ফলে আর এক মর্মান্তিক মৃত্যু এবং নির্বিকার হাসপাতাল প্রশাসন।

ঘটনাস্থল কলকাতা মেডিক্যাল কলেজ। মৃতের নাম লক্ষ্মী সাউ। লক্ষ্মী সাউয়ের মেয়ের অভিযোগ, এর আগে আর একবার মেডিক্যাল কলেজে মাকে নিয়ে আসা হয়। ভর্তি করা হলেও রোগ না সারতেই ছেড়ে দেওয়া হয়। গায়ে ব্যথা, বমি, পেটে ব্যথা, জ্বর। সোমবার দুপুরে লক্ষ্মী ফের অসুস্থ হলে অ্যাম্বুল্যান্স বা গাড়ি না মেলায় মেয়েরা একটি রিকশা ভ্যানে করে তাকে নিয়ে আসেন, ভর্তির জন্য আর্জি জানান। তখন দুপুর প্রায় দুটো। কিন্তু মেডিক্যালে পিপিই পরা স্বাস্থ্যকর্মী না থাকায় ভ্যানেই পড়ে থাকেন লক্ষ্মী। প্রায় মিনিট ৪০ পরে যখন স্বাস্থ্যকর্মী আসেন ততক্ষনে ভ্যানেই মৃত্যু হয়েছে লক্ষ্মী সাউয়ের। ডাক্তার এসে জানিয়ে যায় মৃত্যুর কথা। বিনা চিকিৎসায়, অবহেলায় মৃত্যু। রোগী ফেরানো যাবে না, সরকারি নির্দেশিকা সত্ত্বেও হাসপাতাল আছে নিজের মেজাজে। প্রশ্ন প্রশাসন কেন নীরব দর্শক? কেন কোনও ক্ষেত্রেই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জবাব চাওয়া হবে না!

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...