Monday, April 6, 2026

এবার করোনায় আক্রান্ত বাংলার এক বিজেপি বিধায়ক

Date:

Share post:

এবার করোনায় আক্রান্ত হলেন বাংলার এক বিজেপি বিধায়ক!
জানা গিয়েছে, এবার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে বৈষ্ণবনগরের বিজেপি বিধায়ক স্বাধীন সরকারের। রবিবার সকালে তাঁর রিপোর্ট আসে। তাতে দেখা যায়, করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। তবে হাসপাতাল নয়, আপাতত হোম কোয়ারানটিনেই আছেন তিনি।
বিধায়কের পারিবারিক সূত্রে জানা গিয়েছে , বেশ কয়েকদিন ধরেই জ্বর ও গলা ব্যথার সমস্যায় ভুগছিলেন স্বাধীন সরকার। চিকিৎসকও দেখিয়েছিলেন। চিকিৎসকের পরামর্শেই এরপর, শনিবার মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে করোনা টেস্ট করান তিনি। রবিবার রিপোর্ট আসতেই করোনা ধরা পড়ে তাঁর। শেষ কয়েকদিনে বিধায়ক কতজনের সংস্পর্শে এসেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। তাঁদের চিহ্নিত করে আইসোলেশনে রাখা হবে বলে জানানো হয়েছে।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...