Wednesday, March 25, 2026

উদ্ধার সুইসাইড নোট, বিজেপি বিধায়কের রহস্যময় মৃত্যু তদন্তে CID

Date:

Share post:

উত্তর দিনাজপুরের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার রাজনৈতিক মহলে উত্তেজনা তুঙ্গে। হত্যা নাকি আত্মহত্যা? এই রহস্যের মাঝেই CID–কে তদন্তভার তুলে দিয়েছে রাজ্য সরকার।

এদিকে পুলিশের দাবি, মৃত বিধায়কের পকেট থেকে সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। তাতে মৃত্যুর জন্য দু’জনকে দায়ীও করা হয়েছে। সুইসাইড নোটের লেখার সঙ্গে বিধায়কের হাতের লেখা মিলিয়ে দেখছে পুলিশ। সূত্রের খবর, সুইসাইড নোটে যে দু’জনের নাম ছিল, তাঁদের সঙ্গে বিধায়কের আর্থিক লেনদেন ছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। যদিও তদন্তের খাতিরে সেই দু’জনের নাম গোপন রেখেছে পুলিশ।

উল্লেখ্য, বিজেপি বিধায়কের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। প্রথমে আত্মহত্যা মনে হলেও সন্দেহ দানা বাঁধে তাঁর হাত বাঁধাকে কেন্দ্র করে। পরিবারের দাবি, তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। একই দাবি করেছে বিজেপিও। অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। সিবিআই তদন্তেরও দাবি করা হয়েছে পরিবার ও বিজেপির পক্ষ থেকে। তারই মাঝে হেমতাবাদের বিধায়কের রহস্য মৃত্যুর তদন্তভার সিআইডির হাতে তুলে দেওয়া হয়েছে।

Related articles

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...