Monday, April 6, 2026

বিজেপি বিধায়কের রহস্য মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবি চেয়ে পথে কংগ্রেস

Date:

Share post:

উত্তর দিনাজপুরের হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত দেহ উদ্ধার ও রহস্যময় মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি। বিজেপি দলীয় বিধায়কের এই মৃত্যুর ঘটনাকে খুন বলে দাবি করে সিবিআই তদন্ত চেয়েছে। রাস্তায় নেমে বিক্ষোভ, প্রতিবাদ মিছিল করেছে।

এবার বিজেপির পাশে দাঁড়িয়ে এই ঘটনার সঠিক তদন্তের দাবি তুললো কংগ্রেস। শুধু তাই নয়, পথে নেমে মিছিলও করলো তারা।

আজ, মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সভাপতি তথা রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্তের নেতৃত্বে রায়গঞ্জ এক প্রতিবাদ মিছিল হয়। মিছিল থেকে হেমতাবাদের বিধায়কের অস্বাভাবিক মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবি ওঠে।

কংগ্রেস নেতা মোহিত সেনগুপ্ত বলেন, “হেমতাবাদের বিধায়কের মৃত্যুকে কেউ বলছেন হত্যা। কেউ বলছেন আত্মহত্যা। আমরা চাই এই ঘটনার সঠিক ও নিরপেক্ষ তদন্ত হোক। যদি আত্মহত্যা বলেই ধরে নেওয়া হয়, তাহলে তদন্তে জানতে হবে কী কারণে বা কার প্ররোচনায় এই আত্মহত্যা।”

রাজ্য সরকার এই মৃত্যুর তদন্তভার সিআইডি-কে দিয়েছে। অন্যদিকে, বিজেপি চাইছে সিবিআই হোক। এ প্রসঙ্গে মোহিতবাবু বলেন, “জেলা পুলিশের শীর্ষ আধিকারিক পুলিশ সুপারকে দিয়ে এই তদন্ত হোক। ওনার উপর আমাদের আস্থা আছে”।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...