Sunday, June 28, 2026

বাইক স্টান্টের প্রতিবাদ করায় ড্রাইভারকে কুপিয়ে হত্যা তিন নাবালকের

Date:

Share post:

মর্মান্তিক!

স্টান্ট দেখানোর প্রতিবাদ করাতে এক ড্রাইভারকে ধারালো অস্ত্র দিয়ে ২৮ বার কোপাল তিন নাবালক। ঘটনা পশ্চিম দিল্লির রঘুবীর নগরে।

স্টান্ট দেখানোর ঝোঁক এখন অনেকাংশের মধ্যে রয়েছে। আর তার জেরেই ঘটছে বহু দুর্ঘটনা। এই ঘটনা পশ্চিম দিল্লির। জানা গিয়েছে, মৃত ড্রাইভারের নাম মনীশ। তিনি দিল্লির রঘুবীর নগরের বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, গোটা ঘটনাটি রেকর্ড হয়েছে সেখানকার সিসিটিভিতে। ওই ফুটেজে দেখা গিয়েছে, মূল অভিযুক্ত এবং তার দুই বন্ধু বারবার ওই ড্রাইভারকে ব্যস্ত রাস্তার উপরে ধারাল অস্ত্র দিয়ে আক্রমণ করে গিয়েছে। ওই ড্রাইভার নিজেকে বাঁচানোর চেষ্টা করলেও অভিযুক্ত তিন নাবালক মিলে ওই ড্রাইভারকে আক্রমন করে গিয়েছে। তবে ব্যস্ত রাস্তার উপরে এই ঘটনা ঘটলেও কেউ এগিয়ে আসেনি সাহায্যের জন্য। যা দেখে অবাক হয়েছেন বাকিরা। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন।

অভিযুক্ত তিন নাবালককে ইতিমধ্যে জুভেনাইল আইনের আওতায় নেওয়া হয়েছে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...