Monday, April 6, 2026

দেবেন্দ্রর ময়নাতদন্তের রিপোর্ট: কী বলছেন বিশেষজ্ঞরা?

Date:

Share post:

মিলেছে হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের দেহের ময়নাতদন্তের রিপোর্ট। ইতিমধ্যেই এই অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। বিজেপির অভিযোগ, খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে তাঁদের দলের বিধায়ককে। এদিকে শাসকদলের বক্তব্য, তদন্ত করলেই প্রকৃত সত্য সামনে আসবে। প্রাথমিক তদন্তে পুলিশের তরফ থেকে জানানো হয়েছিল, মৃতদেহ দেখে আত্মহত্যা বলে অনুমান করছে তারা। এদিকে, পরিবারের তরফ থেকে সিবিআই তদন্তের দাবি জানানো হয়। যদিও ইতিমধ্যেই রাজ্য সরকার ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে। এই প্রেক্ষিতে মঙ্গলবার সামনে এসেছে দেবেন্দ্রনাথ রায়ের ময়নাতদন্তের রিপোর্ট।

রিপোর্টে উল্লেখ:

• গলায় ফাঁসি মৃত্যু হয়েছে

• দাগ একটানা নয়

• শরীরে আর কোথাও অন্য কোনো আঘাতের চিহ্ন নেই

• আগে খুন করে দেহ ঝুলিয়ে দেওয়া হয়নি

সেই রিপোর্টে কী বললেন ফরেনসিক বিশেষজ্ঞরা?

তাঁদের মতে, ময়নাতদন্তের রিপোর্ট দেখে অনুমান আত্মহত্যাই করেছেন বিজেপি বিধায়ক। কারণ, একমাত্র আত্মহত্যার ক্ষেত্রে গলায় একটানা দাগ থাকে না। কেউ ফাঁস দিয়ে খুন করলে দাগ একটানা, নিরবচ্ছিন্ন হয়। এছাড়া, দেহে আর কোনও আঘাতের বা ধস্তাধস্তির চিহ্ন নেই। পাশাপাশি, খুন হলে যে ধরনের বিকৃতি দেহে হয়, সেটাও এক্ষেত্রে দেখা যাচ্ছে না। এই রিপোর্ট দেখে ফরেনসিক বিশেষজ্ঞদের মত, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যাই হয়েছে। তবে, এই রিপোর্ট দেখে সিআইডি কোন পথে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যায় সেটাই দেখার।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...