Tuesday, June 16, 2026

লকডাউনের জেরে বাজারমুখী হওয়ার আগে রীতিমতো কপালে ভাঁজ মধ্যবিত্তের

Date:

Share post:

খুচরো বাজারের মূল্যবৃদ্ধির পরে এ বার মাথা চাড়া দিচ্ছে পাইকারি বাজারেও।যার ফলে হু হু করে বাড়ছে বাজারদর। মাথায় হাত মধ্যবিত্তের ।
এক নজরে দেখে নেওয়া যাক কলকাতা বাজার দর। এই মুহূর্তে সবজির মধ্যে কমবেশি পটল ৬০ টাকা কিলো,কোনো কোনো বাজারে চন্দ্রমুখী আলুর কেজি ৩৭ টাকা বিক্রি হচ্ছে। জ্যোতি আলু বিকোচ্ছে ৩০ টাকা কেজি দরে ।
বেগুণ ৮০ টাকা কিলো, ঢেড়শ ৮০ টাকা কিলো, কুমড়ো ৩০ টাকা, ঝিঙ্গে ৬০ টাকা কিলো, সিম ২০০ টাকা কিলো, করলা ১০০ টাকা কিলো, টমেটো ৮০ টাকা কিলো, কাঁচা লঙ্কা ১২০ টাকা, ফুল কপি ৫০ টাকা প্রতি পিস, বাঁধাকপি ৫০ টাকা কিলো, মুলো ৮০ টাকা কিলো, পেঁপে ২৫ টাকা কিলো, আদা ২২০ টাকা, ,রসুন ৩০০ টাকা কেজি, পেঁয়াজ ৩৬ টাকা কেজি দরে ।
এবার জেনে নেওয়া যাক ফলের কম-বেশি বাজার দর। আপেল ৮০ টাকা কিলো, পানি ফল ৮০ টাকা কিলো, নেসপাতি ১০০ টাকা। পেয়ারা ৮০ টাকা কিলো, শাক আলু ১২০ টাকা কিলো, মুসম্বি ২০ টাকা প্রতি পিস, বেদানা ১৮০ টাকা কিলো, আঙ্গুর ১২০ টাকা কেজি ।
এদের সঙ্গেই পাল্লা দিয়ে বেড়েছে মাছের দাম । গোটা রুই –২০০  টাকা কিলো,  কাটা রুই – ৩০০ – ৪৫০ টাকা কিলো, গোটা কাতলা – ২৮০  টাকা কিলো,  কাটা কাতলা – ৩৫০-৫০০ টাকা কিলো, বাটা – ১৬০-১৮০ টাকা কিলো,  চারাপোনা – ১৬০ টাকা কিলো,  তেলাপিয়া – ১৬০টাকা কিলো, পাবদা – ৬০০ টাকা প্রতি কিলো, পার্শে –৪০০ টাকা প্রতি কিলো, ভেটকি -৪০০ টাকা প্রতি কিলো, চিংড়ি – গলদা ৫০০ থেকে ৮০০ টাকার মধ্যে, বাগদা –  ৮০০ টাকা প্রতি কিলো ।বেড়েছে মাংসের দামও। মুরগি কাটা –২৮০ টাকা প্রতি কিলো, মুরগি গোটা – ১৮০ টাকা প্রতি কিলো, পাঁঠা – ৮০০ টাকা প্রতি কিলো।
সবমিলিয়ে ফের কড়া লকডাউনের জেরে বাজারমুখী হওয়ার আগে রীতিমতো দুশ্চিন্তায় পরতে হচ্ছে সাধারণ মানুষকে।

Related articles

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...

মোদিকে স্বাগত জানাতে ‘স্বচ্ছতা সে স্বাগত’, তিন দিন শহরের রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের আগে তিলোত্তমাকে ‘নতুন রূপে’ সাজিয়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১ জুন...

ওমানে মার্কিন হানায় ভারতীয়দের মৃত্যুর আবহেই ফ্রান্সে প্রধানমন্ত্রী মোদি, সাক্ষাৎ ট্রাম্পের সঙ্গেও!

ওমান উপসাগরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় যখন ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক চাপানউতর...

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...