Monday, April 6, 2026

“মড়া ধরার রাজনীতি করছে বিজেপি”, বিধায়কের মৃত্যু নিয়ে মন্তব্য ববির

Date:

Share post:

উত্তর দিনাজপুরের হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত দেহ উদ্ধার ও রহস্যময় মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি। বিজেপি দলীয় বিধায়কের এই মৃত্যুর ঘটনাকে খুন বলে দাবি করে সিবিআই তদন্ত চেয়েছে। রাস্তায় নেমে বিক্ষোভ, প্রতিবাদ মিছিল করেছে। তারা দলীয় বিধায়কের মৃত্যুর জন্য সরাসরি তৃণমূলের দিকে আঙুল তুলেছে। রাজ্যপালের কাছে একাধিকবার দরবার করছে। এমনকী, সিবিআই তদন্তে চেয়ে আদালতে যাওয়ারও হুমকি দিচ্ছে গেরুয়া শিবির।

এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “বিধায়কের মৃত্যুর ময়না তদন্তের রিপোর্টে আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে। কিন্তু বিজেপি এটাকে খুন বলে চালাতে চাইছে। এতে চিকিৎসকদের অপমান করা হচ্ছে। আর সিবিআই দাবি করে রাজ্যের পুলিশ প্রশাসনকে অপমান করছে পুলিশ। এটা হলো বিজেপির মরা ধরার রাজনীতি। এই প্রথম নয়। এর আগেও ওরা এমন করেছে। আসলে ওরা নিজেরা যে কাজ করে, ভাবে সেটা অন্যরা করছে। খুনের রাজনীতি আমরা নই, বিজেপি করে। ওটাই ওদের কালচার”।

এরপর ফিরহাদ প্রশ্ন তোলেন, বিধায়ক আসলে কোন দলের? বিজেপি বলছে ওদের বিধায়ক। আবার বাম-কংগ্রেসের দাবি, ওই বিধায়কের ইস্তফা গ্রহণ করেনি তারা। তবে যে দলেরই বিধায়ক হন উনি, তাঁর মৃত্যু নিয়ে রাজনীতি করছে বিজেপি। এমনটাই দাবি করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম।

Related articles

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...