Thursday, March 26, 2026

ফি নিয়ে হুঁশিয়ারি স্কুলের, প্রতিবাদে সরব অভিভাবকরা

Date:

Share post:

চলতি মাসের ১৫ থেকে ৩০ তারিখের মধ্যে দিতে হবে ভর্তির ফি। না দিলে ছাত্রছাত্রীদের উত্তীর্ণ করা হবে না পরবর্তী ক্লাসে। এমনই হুঁশিয়ারি দিয়ে স্কুলের নোটিশ বোর্ডে নোটিশ লাগানো হয়। ঘটনা কেষ্টপুর তারুলিয়ার সেন্ট ফ্রান্সিস একাডেমির।

এর প্রতিবাদে মঙ্গলবার স্কুলের সামনে অভিভাবকরা জমায়েত করেন। অভিভাবকদের অভিযোগ, ১৫ থেকে ৩০ জুলাইয়ের মধ্যে ভর্তির ফি দিতে হবে। তা না হলে স্কুল বলেছে পরবর্তী ক্লাসের উত্তীর্ণ করা হবে না পড়ুয়াদের। এদিকে স্কুল কর্তৃপক্ষ দেখা করতে চাইছেন না। এমনকী কোনও আলোচনায় বসতে চাইছে না। অভিভাবকদের বক্তব্য, লকডাউনের জেরে অনেকেই আর্থিক সমস্যার মধ্যে রয়েছেন। তাই এই অবস্থায় তাঁদের কিছুটা সময় দেওয়া হোক।

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...