Thursday, March 26, 2026

সুশান্তের মৃত্যুর একমাস, ‘মিস ইউ’ লিখে হোয়াটসঅ্যাপ ডিপি বদল রিয়ার

Date:

Share post:

মঙ্গলবার সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর একমাস পূর্তি হলো। আর ঠিক তার আগের দিন রাতেই নিজের হোয়াটঅ্যাপের ডিসপ্লে পিকচার বদল করলেন তাঁর চর্চিত বান্ধবী রিয়া চক্রবর্তী। নিজের নতুন ডিপিতে সুশান্তের সঙ্গে একটি রোম্যান্টিক মুহূর্তের ছবি রেখেছেন রিয়া।

গত ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাটে আত্মহত্যা করেন সুশান্ত সিং রাজপুত। এরপর কার্যত সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে গুটিয়ে নেন রিয়া চক্রবর্তী। এমনকী অভিনেতার মৃত্যুর জেরে রোষের মুখে পড়তে হয় তাঁকে। সুশান্তের মৃত্যুর তদন্তে বান্দ্রা পুলিশ থানায় প্রায় ১০ ঘন্টা ধরে জেরা করা হয়েছে রিয়া চক্রবর্তীকে। রিয়ার নতুন হোয়াটসঅ্যাপ ডিপিতে দেখা যাচ্ছে, রিয়ার দিকে তাকিয়ে রয়েছেন সুশান্ত।রিয়ার নজর ক্যামেরার দিকে। নিজের স্ট্যাটাসে রিয়া লিখেছেন,’মিস ইউ’।

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...