Wednesday, March 18, 2026

১০২! বিধায়ক সংখ্যা নিশ্চিত হতেই এআইসিসি ছেঁটে দিল শচীনকে

Date:

Share post:

সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের সংখ্যা জোগাড় হয়ে যাওয়ার পরেই শচীন পাইলটের বিরুদ্ধে কড়া পদক্ষেপ কংগ্রেস হাইকমান্ডের। প্রদেশ সভাপতি এবং উপমুখ্যমন্ত্রী পদ থেকে বরখাস্ত করা হলো রাজেশ পাইলটের পুত্রকে। সঙ্গে তার দুই সঙ্গীকেও সরিয়ে দেওয়া হয়েছে।

প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে রাজস্থান বিধানসভায় কংগ্রেসের আসন সংখ্যা কী অবস্থায় রয়েছে? দলে অন্তর্দ্বন্দ্ব শুরু হওয়ার সময় কংগ্রেস জোটের আসন সংখ্যা ছিল ১১৮, বিজেপির ৭৯। ম্যাজিক ফিগার ১০১। কিন্তু মঙ্গলবার সকালে পরিষদীয় বৈঠকে কংগ্রেসের পক্ষে হাজির ছিলেন ৯০ জন বিধায়ক। কংগ্রেসকে সমর্থন করছে মায়াবতীর বিএসপির ৩ বিধায়ক। ১৩জন নির্দল বিধায়কের মধ্যে ৭ জন থাকছে কংগ্রেসের সঙ্গে, এছাড়া ছোট দুটি দলের ২জন বিধায়ক। সব মিলিয়ে ১০২ জন। প্রত্যেকে লিখিত সমর্থন দিয়েছেন বলেই খবর। সংখ্যাগরিষ্ঠতা থেকে একজন বিধায়ক সংখ্যা বেশি। এই সংখ্যা নিশ্চিত হয়ে যাওয়ার পরেই পরিষদীয় দলের বৈঠকে সিদ্ধান্ত হয় শচীনকে যথেষ্ট সময় দেওয়া হয়েছে। এবার বহিষ্কার করেই বিদ্রোহীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। অপসারণের কথা বলতে গিয়ে রণদীপ সুরজেওয়ালা বলেন, মাত্র ২৬ বছর বয়সে শচীনকে সাংসদ করেছিল দল। ৩৫ বছর বয়সে প্রদেশ কংগ্রেস সভাপতি, আর ৪০ বছর বয়সে উপমুখ্যমন্ত্রী। ১৭ বছরের রাজনৈতিক জীবনে একজন মানুষের এই উন্নতি সম্ভব হয়েছে তার কারণ কংগ্রেস। একমাত্র কংগ্রেসই তরুণদের প্রাধান্য দেয়। কিন্তু শচীন সেই সম্মান রাখতে পারল না!

spot_img

Related articles

ইজরায়েলি মিসাইলে মৃত্যু ইরান নিরাপত্তা প্রধানের: হরমুজে ট্রাম্পের পাশে কেউ নেই

পশ্চিম এশিয়ার একাধিক দেশে ব্যাপক ক্ষয় করলেও সাম্প্রতিক যুদ্ধে ইরানের যে বড় ক্ষতি হচ্ছে তা বলাই বাহুল্য। এই...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

গ্রহ-নক্ষত্রের অবস্থানের তারতম্যে আজকের দিনটি ১২টি রাশির জন্য ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা নিয়ে আসতে পারে। কোথাও সাফল্যের ইঙ্গিত, কোথাও...

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...