Friday, April 10, 2026

পরিযায়ী শ্রমিকদের সমস্যা সামলাতে ব্যর্থ পশ্চিমবঙ্গ, বম্বে হাইকোর্ট

Date:

Share post:

পরিযায়ী শ্রমিকদের সমস্যা সামলাতে ব্যর্থ হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। মঙ্গলবার বম্বে হাইকোর্ট স্পষ্টভাষায় এই মন্তব্য করেছে৷

মহারাষ্ট্রে ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিকদের নিয়ে বাম শ্রমিক সংগঠন CITU করা এক মামলার শুনানিতে এই মন্তব্য করেছে বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি অনুজা প্রভুদেশাইয়ের ডিভিশন বেঞ্চ৷
CITU-র হলফনামায় বলা হয়েছে, সমস্ত পরিযায়ীরা ঘরে ফিরে গিয়েছে বলে সরকার যে দাবি করছে, তা মিথ্যা। এখনও পর্যন্ত মহারাষ্ট্রে অন্তত ৫৬ হাজার পরিযায়ী শ্রমিক আটকে রয়েছেন। এদের মধ্যে বেশিরভাগই পশ্চিমবঙ্গের বাসিন্দা। শুনানির শেষে প্রধান বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি অনুজা প্রভুদেশাইয়ের ডিভিশন বেঞ্চ সাফ বলে, পরিযায়ী শ্রমিকদের বিষয়টি সঠিকভাবে সামলাতে পারেনি পশ্চিমবঙ্গ সরকার। শুধু তাই নয়, ক্ষুব্ধ প্রধান বিচারপতি দীপঙ্কর দত্ত বলেন, “ পশ্চিমবঙ্গ একসময় পরিযায়ীদের ফেরত পর্যন্ত নিতে চায়নি। আমরা কারও বিরুদ্ধে কিছু বলতে চাইছি না, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার পরিযায়ী শ্রমিকদের ব্যাপারটা গুরুত্বপূর্ণ ভাবেনি, সামাল দিতেও পারেনি।”

Related articles

ভোটের মুখে কলকাতা-সহ রাজ্যের ১২ জায়গায় ED অভিযান!

নির্বাচনে হার নিশ্চিত জেনে এবার এজেন্সি ব্যবহার করে প্রতিহিংসামূলক রাজনীতির চেনা খেলায় বিজেপি। ভোটমুখী বঙ্গে কলকাতা শহর রাজ্যের...

রাজনৈতিকভাবে কোণঠাসা হুমায়ুন, আমজনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট ভাঙল মিম

বাবরি মসজিদের নামে বাংলার সংখ্যালঘু ভোটারদের আবেগ নিয়ে ছেলেখেলা, ভোট ভাগ করতে বিজেপির সঙ্গে হাজার কোটি টাকার গোপন...

আজ স্বরূপনগর-বসিরহাট-বারাসাতের মমতার জনসভা, পদযাত্রা কর্মসূচি মেদিনীপুরে

বাংলার প্রথম দফার নির্বাচন (First phase election ) শুরু হতে দুসপ্তাহেরও কম সময় বাকি। প্রাকৃতিক দুর্যোগকে মাথায় নিয়ে...

কেন্দ্রের ‘তুঘলকি’ সিদ্ধান্তের বিরুদ্ধে পথে শিল্পীরা, অনুদানের দাবিতে কলকাতায় মিছিল

কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে পথে নামলেন থিয়েটার ও পারফর্মিং আর্টিস্টরা। পশ্চিমবঙ্গ পারফর্মিং আর্টিস্ট কমিউনিটির (West Bengal Performing Artists...