Wednesday, March 18, 2026

খুব সম্ভবত আত্মহত্যাই করেছেন দেবেন্দ্রনাথ: আলাপন

Date:

Share post:

হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায় খুব সম্ভবত আত্মহত্যাই করেছেন। ময়নাতদন্ত রিপোর্ট দেখে রাজ্য সরকারের তরফ থেকে মঙ্গলবার নবান্নে একথা জানালেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের সামনে তিনি ময়নাতদন্তের রিপোর্টটি পড়েন এবং জানান, গলার ফাঁসের কারণেই মারা গিয়েছেন দেবেন্দ্রনাথ। বিধায়কের গলায় ফাঁসের দাগ একটানা নয়। এমন দাগ আত্মহত্যার ইঙ্গিত দেয়।

ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে, বিধায়কের দেহে অন্য কোনও আঘাতের চিহ্ন নেই।
মৃত বিধায়কের পকেট থেকে একটি নোট পাওয়া গিয়েছে বলে জানান আলাপন। তিনি বলেন, সেই চিরকুটে দুজন ব্যক্তির নাম ও মোবাইল নম্বর রয়েছে। সেটা দেখে তাঁদের সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে।
স্থানীয় একটি মোবাইল ফোনের দোকানের সামনে টিনের শেডের নীচে বাঁশের ফ্রেম থেকে বিধায়কের দেহটি ঝুলছিল। সেই দোকানে প্রায়ই তিনি স্থানীয় লোকেদের সঙ্গে কথাবার্তা বলতে যেতেন।
স্বরাষ্ট্রসচিব জানান, দেহের গলায় ছাড়াও হাতে চাপের চিহ্ন রয়েছে। দেবেন্দ্রনাথ রায়ের দেহ যখন উদ্ধার হয়, তখন তাঁর একটি হাত ওই দড়ির সঙ্গেই বাঁধা ছিল। গলায় ছাড়া সেই চিহ্নটাই শুধু দেহে পাওয়া গিয়েছে।
আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, এলাকায় স্মল ব্যাঙ্কিং বা প্যারালাল ব্যাঙ্কিং-এর কারবারের সঙ্গে এই বিজেপি বিধায়ক যুক্ত ছিলেন বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে তিনি বলেন, যেহেতু এই ঘটনা জনমানসে একটি আতঙ্কের সৃষ্টি করেছে, সে কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, সব রকম গুরুত্ব দিয়ে, যতদূর সম্ভব তদন্ত করে প্রকৃত কারণ সামনে আনতে হবে।

spot_img

Related articles

বিমানে হিডেন চার্জ! ৬০ শতাংশ ‘ফ্রি’ রাখার নতুন নির্দেশ

যাত্রীদের জন্য স্বস্তির খবর। বিমান সংস্থাগুলিকে কড়া নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। বলা হয়েছে, এবার থেকে প্রতিটি উড়ানে অন্তত...

সাংসদ হলেন নীতীশ, দল ছাড়লেন ২৩ বছরের সঙ্গী কে সি ত্যাগী

নিজের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন নীতীশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে রাজ্যসভার সাংসদ হওয়ার দিকে পা বাড়িয়েছেন। নীতীশের...

বাম জোটসঙ্গী হয়েই লড়াই: ঘোষিত CPIML-এর ১০ প্রার্থী

অস্তিত্ব সংকটে দাঁড়িয়েও নির্বাচনের আগে জেদ ছাড়তে নারাজ সিপিআইএম। যার ফলে একাধিক বাম শরিকদলের সঙ্গেই সংঘাত। তবে এই...

ইজরায়েলি মিসাইলে মৃত্যু ইরান নিরাপত্তা প্রধানের: হরমুজে ট্রাম্পের পাশে কেউ নেই

পশ্চিম এশিয়ার একাধিক দেশে ব্যাপক ক্ষয় করলেও সাম্প্রতিক যুদ্ধে ইরানের যে বড় ক্ষতি হচ্ছে তা বলাই বাহুল্য। এই...