Tuesday, March 10, 2026

ভিক্ষে করেই মাসিক রোজগার ৫৮ লাখ টাকা!

Date:

Share post:

বেনজির । শুধু ভিক্ষে করেই মাসিক রোজগার ৫৮ লাখ টাকা? অবাক হচ্ছেন তো! শুনলে চমকে যাবেন, সারা দিন ভিক্ষা করার পর রাতে তিনি বাস করেন কয়েক কোটি টাকার বাড়িতে।
কয়েক মাস আগেই এই ঘটনায় বিশ্ব জুড়ে আলোরণ সৃষ্টি হয়েছিল। তখনও অধিকাংশই বিশ্বাস করতে চাননি।
ওই ভিক্ষুকের নাম সিমন রাইট ( ৩৭ )। রাস্তার পাশে ছেঁড়া জামা পরে সিমন সারা দিন বসে থাকে। তার হাতে ধরা থাকে একটি সাইনবোর্ড। তাতে লেখা থাকে, হোমলেস অ্যান্ড হাংরি। এভাবেই সারা দিন বসে থেকে সে পথচারীদের দৃষ্টি আকর্ষণ করে। এই ভাবে প্রতিদিন প্রায় ২০০ পাউন্ড রোজগার করে সে।
সারদিন ধরে ভিক্ষা করে রোজগারের পর সেই ভিক্ষুক রাতে ফেরে প্রাসাদোপম বাড়িতে। সেই বাড়ির দাম তিন লাখ পাউন্ড অর্থাৎ ভারতীয় টাকায় ৩কোটি ৪৮ লাখ।
ওয়েস্টমিনস্টার সিটি কাউন্সিলের পুলিশ তাকে লেইসেস্টার স্কোয়ার থেকে গ্রেফতার করে। এরপরই ম্যাজিস্ট্রেটরা লন্ডনের রাস্তায় ভিক্ষা করার ওপর নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করে তাকে আবার ভিক্ষা করতে দেখা গেছে। আপাতত তার ঠিকানা কয়েদখানা।

spot_img

Related articles

জ্বালানি গ্যাস সরবরাহে নিয়ন্ত্রণ কেন্দ্রের: বাণিজ্যিক গ্যাস নিয়ে আশঙ্কা প্রকাশ ইন্ডিয়ান অয়েলের

দীর্ঘদিন ধরে ভারতের জ্বালানি ভাণ্ডারের তথ্য গোপন করার চেষ্টা করেছিল কেন্দ্রের বিজেপি সরকার। শেষ পর্যন্ত গৃহস্থের হেঁসেলে টান...

আবার লাচেন যাত্রা:  ফের খুলল গুরুদোংমার যাওয়ার পথ

দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে আবার খুলে গেল নর্থ সিকিমের (North Sikkim) লাচেন  যাওয়ার রাস্তা (Lachen route reopened )। ভয়াবহ বৃষ্টি ও ধসে...

নিউটাউনের হোটেলের বাইরে মুখ্যে নির্বাচন কমিশনারের উদ্দেশ্যে কালো পতাকা দেখাল বাংলা পক্ষ

ভোটের (Vote) প্রস্তুতি দেখতে বাংলায় নির্বাচন কমিশনের (Election Commission) ফুল বেঞ্চ। ভারতের মুখ‍্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার রয়েছেন...

মুসলিম মহিলাদের উত্তরাধিকার মামলা: ‘সমাধান ইউনিফর্ম সিভিল কোড’, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

মুসলিম ব্যক্তিগত আইনে মহিলাদের উত্তরাধিকার অধিকারের প্রশ্নে গুরুত্বপূর্ণ মন্তব্য করল দেশের শীর্ষ আদালত (Supreme Court)। মঙ্গলবার এক রিট...