Tuesday, May 26, 2026

এয়ার ইন্ডিয়ার ভার্চুয়াল ছাঁটাইয়ের পরিকল্পনা, ক্ষোভ বাড়ছে কর্মী মহলে

Date:

Share post:

বিলগ্নিকরণের মুখে দাঁড়িয়ে এয়ার ইন্ডিয়া কর্মী সংকোচন করতে অভিনব পদক্ষেপ নিল। বেতন সঙ্কোচন তো রয়েইছে। সেই সঙ্গে বেশ কিছু কর্মীকে বিনা বেতনে বাধ্যতামূলক ছুটিতে পাঠাতে চায় তারা। বেতন ছাড়া সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত ছুটিতে পাঠানো হবে। এক্ষেত্রে ছুটিতে পাঠানো কর্মী নির্বাচন হবে কর্মদক্ষতা আর বয়স দেখে। হিসাব বলছে, এর ফলে কম করে ৪০% কর্মীকে ছুটিতে পাঠানো সম্ভব হবে। আর এয়ার ইন্ডিয়ার বিশ্বাস, ৫ বছর কোনও কর্মীই বসে থাকবেন না। নতুন চাকরি খুঁজে নেবেন। ফলে তাদের বেতন সহ আর্থিক দায়ভার আর সংস্থার মাথায় থাকবে না। এই কারণে, কর্মীদের ছাঁটাইয়ের নোটিশ না দিয়েও ভার্চুয়াল ছাঁটাই করা সম্ভব হচ্ছে। তবে কর্মী সংগঠন যে এমন শর্তের বিরুদ্ধে পথে নামবেন, তা বলাই বাহুল্য। প্রস্তুতি শুরু হয়েছে।

Related articles

কল্যাণীতে মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার, বৈঠকে হাজির তৃণমূল সাংসদ কাকলিও 

মঙ্গলবার সকালে কল্যাণীতে তিন জেলা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) প্রশাসনিক বৈঠক করতে চলেছেন। এদিন সকালে...

পেট্রোল-ডিজেলের পর মহার্ঘ CNG, মঙ্গলবার থেকেই কার্যকরী নতুন দাম

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঊর্ধ্বমুখী সিএনজির দাম (CNG Price hike)। সোমবার পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির পর কম্প্রেসড ন্যাচারাল গ্যাস...

আজ তিন জেলা নিয়ে কল্যাণীতে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক 

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর মুখ্যমন্ত্রী (CM) হিসেবে দায়িত্ব নিয়ে বিভিন্ন জেলায় ও নবান্নে একাধিক প্রশাসনিক বৈঠক করেছেন শুভেন্দু...

‘সরকারি’ বিজ্ঞাপনে বানান ভুল বিতর্ক বাড়তেই সরানো হল হোর্ডিং

রাস্তা থেকে সরানো হল ব্যকরণগত ভুল সমন্বিত 'সরকারি' বিজ্ঞাপনের হোর্ডিং। রাজ্যের নারী ও শিশুকল্যাণ দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল...