Wednesday, June 24, 2026

১ অগাস্ট থেকে ট্যাক্সিতে উঠলেই ৫০ টাকা ! একলাফে ২০ টাকা ভাড়া বৃদ্ধি

Date:

Share post:

১ অগাস্ট থেকে ট্যাক্সিতে উঠলেই ভাড়া লাগবে ৫০ টাকা।৩০ টাকা থেকে একলাফে ২০ টাকা ভাড়া বৃদ্ধি পেল। বুধবার এই ঘোষণা করল কলকাতার ৩টি ট্যাক্সি ইউনিয়ন। বেঙ্গল ট্যাক্সি ইউনিয়নের এই প্রসঙ্গে বলে, ‘সরকার ভাড়া বাড়ানোর অনুরোধে কর্ণপাত করেনি। তাই বাধ্য হয়ে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত।’  এই ভাড়া বৃদ্ধি মানা না হলে ট্যাক্সি চালানো সম্ভব নয় বলে মন্তব্য ইউনিয়নের।

যদিও এই বিষয়ে কোনোও মন্তব্য করেননি পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, বাসের ভাড়া বৃদ্ধির দাবি উঠেছে তবে এই বিষয়টিতে এখনও আলোচনা চলছে । এদিকে, মহামারীর পরিস্থিতিতে যানবাহন খুব বেশি মিলছে না। ফলে কর্মস্থলে পৌঁছানোর জন্য যাত্রীদের বেশিরভাগ সময়ই ট্যাক্সির উপর ভরসা করতে হচ্ছে । এই পরিস্থিতিতে একলাফে ২০ টাকা বৃদ্ধি হওয়ায় চিন্তার ভাঁজ পড়েছে সাধারণ যাত্রীদের কপালে ।

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...