Wednesday, June 10, 2026

ভাইরাসের বিরুদ্ধে লড়তে ট্রেনের কোচে একাধিক বদল ! ভারতীয় রেলের সিদ্ধান্ত

Date:

Share post:

ভাইরাস হানায় থমকে গিয়েছে গোটা বিশ্ব । এই পরিস্থিতিতে সুরক্ষিতভাবে ট্রেন চালানোর জন্য ট্রেনের কামরায় একাধিক বদল আনার পথে হাঁটল ভারতীয় রেল। ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ট্রেনের কোচে একাধিক বদল আনা হচ্ছে। করোনা পরবর্তী সময়ে ট্রেনের কোচের এমনই এক নকশা মঙ্গলবার টুইটারে শেয়ার করলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল।
ভাইরাস যাতে কোনওভাবেই স্পর্শ করতে না পারে, তা মাথায় রেখে নয়া নকশা বানানো হয়েছে। ট্রেনের হাতল তামায় মোড়া হয়েছে। ট্রেনের দরজার ছিটকিনিতেও তামার প্রলেপ দেওয়া হয়েছে। টুইটারে গোয়েল আরও জানিয়েছেন, প্লাজমা এয়ার পিউফিকেশন, টাইটেনিয়াম ডি-অক্সাইডের আস্তরণ দেওয়ার মতো ব্য়বস্থা নেওয়া হয়েছে।

রিলমে কাপুরথালায় রেলের কারখানায় এই কোচগুলি তৈরি করা হয়েছে। নয়া কোচে থাকছে ফুট অপারেটেড ওয়াটার ট্য়াপ। অর্থাৎ, হাত নয়, পায়ের মাধ্যমেই জল নেওয়া যাবে। এমনকি, শৌচালয়ের দরজা, ফ্লাশের জন্যও পা ব্যবহার করতে হবে। হাত নয়, পা দিয়ে ফ্লাশ করতে হবে।
রেলের তরফে জানানো হয়েছে, ভাইরাস যাতে কোনওভাবেই সংস্পর্শে আসতে না পারে, সে কারণে হাতের ব্যবহার যতটা সম্ভব কমানো হয়েছে।

Related articles

তৃণমূলকে কংগ্রেসে ফিরতে প্রস্তাব? জল্পনার মধ্যেই দিল্লিতে রাহুল-অভিষেক বৈঠক

তৃণমূলকে কংগ্রেসে ফিরতে প্রস্তাব? রাজধানীর রাজনীতিতে এই নিয়ে তুমুল চর্চার মধ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi)...

POK-তে জনতার কণ্ঠরোধ! শতাধিক মানুষের মৃত্যু

খাবার-দাবারের দাম আগুন। বিদ্যুতের ঘাটতি। নেই চাকরি-বাকরি। তার উপর জুড়েছে আগামী ২৭ জুলাই হতে চলা ভোটের আগে অসন্তোষ।...

একাধিক অভিযোগ! এবার জালে প্রাক্তন মেয়র পারিষদ স্বপন সমাদ্দার

কলকাতা পুরসভায় কাউন্সিলরদের গ্রেফতারির ধারা অব্যাহত। এবার পুলিশি জালে পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ তথা ৫৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল...

দুর্নীতির ফাইল লোপাটে আলিপুরের সরকারি অফিসে অগ্নিকাণ্ড! চাঞ্চল্যকর দাবি বিধায়কের

দক্ষিণ ২৪ পরগনার আলিপুর জেলা পরিষদের অফিসে (Alipore Zilla Parishad Office) অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিকভাবে শর্ট সার্কিট তত্ত্ব উঠে...