Tuesday, March 31, 2026

ফল দেখেই মিশনে যান তৃতীয় স্থান অধিকারী অরিত্র

Date:

Share post:

মাধ্যমিকে তৃতীয় স্থান অধিকার করেছেন রহড়া রামকৃষ্ণ মিশনের ছাত্র অরিত্র মাইতি। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯০। ছোটবেলা থেকেই রহড়া রামকৃষ্ণ মিশনে লেখাপড়া শুরু। ছোট থেকেই প্রত্যেকটি ক্লাসে প্রথম স্থান অধিকার করেছেন অরিত্র। আর জীবনের প্রথম বড় পরীক্ষায় প্রায় দশ লক্ষেরও বেশি পরীক্ষার্থীর মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছেন তিনি।

অরিত্রর প্রাপ্ত নম্বরের খুশি পরিবার-সহ মিশনের মহারাজারা। পরীক্ষার ফল বেরোনোর সঙ্গে সঙ্গেই রহড়া রামকৃষ্ণ মিশনে মহারাজদের সঙ্গে দেখা করতে যান তিনি। অরিত্রর বাবা CESE’র একজন কর্মী। ছোটবেলা থেকেই অরিত্র সময় বেঁধে লেখাপড়া করেননি। যখন ভালো লাগতো তখনই পড়তেন। ভবিষ্যতে ফিজিক্স নিয়ে পড়তে চান বলে জানান মাধ্যমিকের তৃতীয় স্থান অধিকারী।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...