Friday, April 3, 2026

HS এর ফল প্রকাশে কেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাইট?

Date:

Share post:

১৭ জুলাই উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ। পর্ষদ প্রেস রিলিজ দিয়ে জানিয়েছে কোন্ কোন্ সাইট থেকে ফল জানা যাবে।

বিস্ময়করভাবে এই তালিকায় সরকারি সাইটের পাশাপাশি কিছু প্রাইভেট সাইট রয়েছে। দুএকটি মিডিয়া আছে। সবচেয়ে বড় কথা, এর মধ্যে বেছে বেছে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়গোষ্ঠীর সাইট রয়েছে। যারা এই সব ভর্তি নিতে মরিয়া, তাদের হাতেই কী করে ফলাফলের দায়িত্ব দেওয়া হয়, তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। এটা ” স্বার্থের সংঘাত”-এর মধ্যে পড়ে।

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এনিয়ে এক প্রশ্নের জবাবে বলেছেন,” এবার এই পরিস্থিতিতে আমরা চেয়েছিলাম নানা মাধ্যম দিয়ে ফল জানার সুযোগ দিতে। তাই কিছু বেসরকারি হাতে দেওয়া হয়েছে।”

সূত্রের খবর, পাল্টা প্রশ্ন উঠছে, তাহলে সরকার নিজেদের সাইটের সংখ্যা বাড়ালো না কেন?
আরও প্রশ্ন, সেক্ষেত্রে সব বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং মিডিয়াকে না দিয়ে বেছে বেছে একটি গোষ্ঠীকে সুযোগ পাইয়ে দেওয়া হল কেন?
এর কোনো ব্যাখ্যা শিক্ষামন্ত্রী বা কাউন্সিল দেয়নি।

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...