Tuesday, June 23, 2026

কেনিয়ায় ছুটির মুডে অরিন্দম, পরিচালকের লেন্সে বন্দি প্রকৃতির সৌন্দর্য

Date:

Share post:

‘যেন অন্য কোনও জগতে আছি। প্রকৃতির সৃষ্টির মাঝে অস্তিত্বহীন মনে হচ্ছে নিজেকে। যেন মহাবিশ্ব আশীর্বাদ করছে, সুযোগ করে দিচ্ছে এই স্বর্গীয় অনুভূতির সাক্ষী হওয়ার’- এভাবেই কেনিয়ায় ছুটির মুডে থাকা টলিউড পরিচালক অরিন্দম শীল (Arindam Sil) সমাজমাধ্যমে ভাগ করে নিলেন অ্যাম্বোসেলি ন্যাশনাল পার্ক (Amboseli National Park) ভ্রমণের অনুভূতি।
কেনিয়ার এই জাতীয় উদ্যানে ৬৫ বছর বয়সী হাতি ‘ক্রেগ’-এর ছবি পোস্ট করে পরিচালক – অভিনেতা লেখেন, কেনিয়া ভ্রমণ না করলে পৃথিবীতে বেঁচে থাকার কোনও অর্থ নেই।
প্রকৃতির বিস্ময় পশু পাখিদের মাঝে সময় কাটানো এক পরম প্রাপ্তি বলে জানিয়েছেন অরিন্দম। স্ত্রীকে নিয়েই বিদেশের প্রকৃতির মাঝে শান্তি আর ভালো লাগা অনুভূতির খোঁজ পেলেন পরিচালক। পূর্ব আফ্রিকার পরিচিত পাখি সুপার্ব স্টার্লিং- এর ছবিও পোস্ট করেছেন তিনি।
তুলে ধরেছেন দক্ষিণ ও পূর্ব আফ্রিকার আকর্ষণীয় পাখি গ্রে ক্রাউনড ক্রেনকেও।
কেনিয়ায় নাইভাশা হ্রদ ভ্রমণের মনোমুগ্ধকর অভিজ্ঞতার কথাও ছবিতে তুলে ধরেছেন ‘শবর’ পরিচালক।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...