Wednesday, June 24, 2026

মহারাজের বাড়িতে করোনার থাবা, আক্রান্ত দাদা স্নেহাশিস

Date:

Share post:

এবার  সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে করোনার সংক্রমণ। কোভিড-১৯ এ আক্রান্ত মহারাজের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। বুধবার স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে । পারিবারিক সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন ধরে জ্বর হওয়ায় করোনা পরীক্ষা করান স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। বুধবার রাতে তাঁর রিপোর্ট পজিটিভ আসে। চিকিৎসকের পরামর্শ নিয়ে বুধবার রাতেই বেলভিউ নার্সিং হোমে ভর্তি হলেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। তিনি জানান, “দিন দুয়েক ধরে হালকা জ্বর ছিল। তাই চিকিৎসকের পরামর্শ নিয়ে পরীক্ষা করিয়ে ছিলাম। কিছুক্ষণ আগে রিপোর্ট  পজিটিভ এসেছে। ডাক্তারের পরামর্শ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছি।”দিন কয়েকের মধ্যে স্নেহাশিসের দ্বিতীয় পরীক্ষা করা হবে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...