Tuesday, June 23, 2026

মেয়াদ শেষের আগেই ইস্তফা দিচ্ছেন নির্বাচন কমিশনার অশোক লাভাসা

Date:

Share post:

মেয়াদ শেষ হতে এখনও অনেকদিন বাকি৷ তার আগেই পদত্যাগ করতে চলেছেন নির্বাচন কমিশনার অশোক লাভাসা।

২০১৯-এর লোকসভা ভোটের সময় নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ থেকে কমিশন নরেন্দ্র মোদি এবং অমিত শাহকে ছাড় দেওয়ায় তীব্র আপত্তি জানিয়েছিলেন এই অশোক লাভাসা।

আপত্তি তোলার জেরে এরপরই তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে আয়কর ফাঁকি দেওয়ার একাধিক অভিযোগ ওঠে। এমনকী তাঁর ছেলে যে সংস্থার ডিরেক্টর, সেখানেও হানা দেন আয়কর দফতরের আধিকারিকরা। এসব ঘটনার প্রতিক্রিয়ায় লাভাসা সেদিন বলেছিলেন, ‘‘সততার মূল্য দিতেই হয়। তার জন্য তৈরি থাকতে হবে। তাতে সরাসরি ব্যক্তিবিশেষের বা পারিপার্শ্বিক ক্ষতি হতে পারে। এ সবই সততারই অঙ্গ।’’

সূত্রের খবর, ফিলিপিন্সের এশিয়ান ডেভলপমেন্ট ব্যাঙ্ক বা ADB-র ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন লাভাসা। ADB এক বিবৃতি প্রকাশ করে বুধবার এই নিযুক্তির কথা জানিয়েছে। সেই দায়িত্ব নিতে নির্বাচন কমিশনারের পদ থেকে ইস্তফা দিতে চলেছেন লাভাসা।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...