Tuesday, March 31, 2026

প্রেস মিট বাতিল করে গান্ধী পরিবারকে ‘বার্তা’ দেওয়ার চেষ্টা পাইলটের

Date:

Share post:

রাজস্থানের উপ মুখ্যমন্ত্রী ও প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে অপসারিত শচিন পাইলট তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা জিইয়ে রাখলেন। বুধবার প্রেস মিট ডেকেও তা বাতিল করেন শচিন। একইসঙ্গে তাৎপর্যপূর্ণভাবে তাঁর ঘোষণা, আমি বিজেপিতে যাচ্ছি না। কংগ্রেসেই আছি। আমার সঙ্গে বিজেপির যোগাযোগের মিথ্যা প্রচার করে গান্ধী পরিবারের কাছে আমার ভাবমূর্তি কালিমালিপ্ত করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। পাইলটের কথায়, আমাকে তাড়ানো না হলে কংগ্রেসেই থাকব। পাইলটের এই মন্তব্যকে গান্ধী পরিবারের প্রতি তাঁর বার্তা হিসেবেই দেখছেন অনেকে। আবার রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, তাঁর ও অনুগামীদের বিধায়ক পদ খারিজের নোটিশ পেয়ে এবং যথেষ্ট সংখ্যক কংগ্রেস বিধায়ক তাঁর পক্ষে নেই বুঝেই এখন গান্ধী পরিবারকে নরম করার চেষ্টায় নেমেছেন পাইলট। তিনি নিজেও বুঝে গিয়েছেন, সংখ্যাগরিষ্ঠ বিধায়কের সমর্থন এখনও গেহলটের পাশেই। পরিস্থিতির চাপে এখন তাই গান্ধী পরিবারের সঙ্গে সমঝোতায় আগ্রহী শচিন, বার্তা দিচ্ছেন যাতে তাঁকে পার্টি থেকে বহিষ্কার করা না হয়।

 

Related articles

বৃষ্টির মাঝেই গরমের স্পেল দক্ষিণবঙ্গে, এপ্রিলের শুরুতেই দাবদাহের পরিস্থিতি! 

মঙ্গলের সকালে মেঘলা আকাশ, বেলা বাড়তেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে দুপুরের পর কলকাতাসহ (Kolkata)...

রাহুলের পরিবারকে দেওয়া হোক ১ কোটি, ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআরের দাবি AICWA-র 

তালসারিতে বাংলা ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

আজ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-চন্দ্রকোনায় সভা মমতার, দুই দিনাজপুরে ভোট প্রচারে অভিষেক

ভোট প্রচারে আজ পশ্চিম মেদিনীপুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বেলা বারোটা থেকে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের...

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...