Wednesday, June 24, 2026

মারণ ভাইরাসে মৃত্যু হল তৃণমূল নেতা পিনাকী ভট্টাচার্যের

Date:

Share post:

প্রায় একমাস হাসপাতালে চিকিৎসা চলার পরে বুধবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হল শ্রীরামপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূলের বিদায়ী কাউন্সিলর পিনাকী ভট্টাচার্য। ‘গুন্ডা দা’ নামেই পরিচিত ছিলেন এই তৃণমূল নেতা। ২০১৫ সাল থেকে কাউন্সিলর।

ত্রাণ বিলি করতে গিয়েই তিনি কোভিড আক্রান্ত হন বলে সূত্রের খবর। তারপর থেকেই হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। তাঁর স্ত্রী, পুত্র আক্রান্ত হলেও, তারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
রাজা রামমোহন রায়ের মামাবাড়ি সূত্রে বংশধর পিনাকী শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন।দীর্ঘদিনের তৃণমূল নেতার প্রয়াণে শোকের ছায়া জেলায়।

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...