Saturday, April 4, 2026

অফস্ক্রিন ‘মানি হাইস্ট’! ব্যাঙ্ক থেকে মুহূর্তে গায়েব ১০ লক্ষ টাকা

Date:

Share post:

অনস্ক্রিন মানি হাইস্টের কথা আমরা অনেকেই জানি। কিন্তু অফস্ক্রিন? ১০ বছরের ছেলের ব্যাঙ্কে ঢুকে মুহূর্তের মধ্যে ১০ লক্ষ টাকা বেরিয়ে পড়ল। ঘটনা মধ্যপ্রদেশের নিমাচ জেলার। ইতিমধ্যেই হাতে এসেছে ব্যাঙ্কের সিসিটিভি ফুটেজ।

যেখানে দেখা যাচ্ছে, ব্যাঙ্কে ভিড়। একটি বছর দশেকের ছেলে ব্যাঙ্কে ঢুকে কয়েক নোট বান্ডিল তুলে নিয়ে ব্যাগে পুরল। যখন সবার নজরে এসেছে, ততক্ষনে দরজা দিয়ে বেরিয়ে গেছে সে। বাইরে দাঁড়িয়ে থাকা এক মধ্য বয়স্ক ব্যক্তির সঙ্গ নিল সে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বাইরে দাঁড়িয়ে থাকা ওই ব্যক্তি এই কাজের মাস্টারমাইন্ড। এসআই আরপি মিশ্র বলেন, ” ছেলেটির বয়স বছর দশেক হবে। ৫০০ টাকার দু’‌টি বান্ডিল নিয়ে পালিয়েছে তারা। ছেলেটির মুখে মাস্ক ছিল। তাই খুব ভালভাবে তার মুখটা দেখতে পাইনি আমরা।” তবে বয়স হবে ১০–১২–এর মধ্যে। তদন্ত চলছে।’ ব্যাঙ্কের আশেপাশের দোকানের মালিকদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে নিরাপত্তারক্ষীকেও।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...