Tuesday, March 24, 2026

করোনা আবহের মধ্যেই ২০২২ কাতার বিশ্বকাপের সূচি ঘোষণা ফিফার

Date:

Share post:

দু’বছর আগে ঠিক আজকের দিনেই (১৫ জুলাই) রাশিয়ার লুঝনিকি স্টেডিয়ামে নিজেদের দেশের ফুটবল ইতিহাসে দ্বিতীয়বারের মতো স্বপ্নের বিশ্বকাপ জয়ের সেলিব্রেশনে মেতেছিল ফ্রান্স। দুনিয়াজুড়ে করোনা আবহের সেই বিশ্বকাপ শেষ হওয়ার দু’বছর পূর্তির দিনে আগামী বিশ্বকাপের সূচি ঘোষণা করে দিলো বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা। কাতারে ২০২২-এর ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর। ফাইনাল হবে ১৮ ডিসেম্বর লুসাইল স্টেডিয়ামে।

আয়োজজ কাতার “এ” গ্রুপের ম্যাচ দিয়ে আল-বাইত স্টেডিয়ামে ২০২২ সালের ২১ নভেম্বর, সোমবার শুরু করবে বিশ্বকাপ যাত্রা। গ্রুপ পর্ব চলবে ১২ দিন, প্রতিদিন চারটি করে ম্যাচ থাকবে। কাতারজুড়ে আটটি স্টেডিয়ামে হবে ম্যাচ। ফিফা জানাচ্ছে, এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে যেতে আকাশপথে ভ্রমণের দরকার পড়বে না।

আরও জানানো হয়েছে, গ্রুপ পর্বের ম্যাচগুলো হবে ৩ ঘণ্টা বিরতিতে। ভেন্যুগুলোর মধ্যে দূরত্ব আর ম্যাচের মধ্যের বিরতি হিসাব করে বিশ্লেষকরা বলছেন, একজন দর্শক চাইলে একটি ম্যাচ শেষ করে আরেক ভেন্যুতে অন্য ম্যাচও দেখতে পারবেন! দিনের প্রথম ম্যাচ শুরু হবে স্থানীয় সময় দুপুর একটায় (ভারতীয় সময় দুপুর সাড়ে তিনটে)। আর শেষ ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় রাত ১০টায় (ভারতীয় সময় রাত সাড়ে ১২টায়)।

গ্রুপ পর্ব থেকে টুর্নামেন্ট যাবে শেষ ষোলোতে, সেখানে প্রতিদিন দুটি করে ম্যাচ থাকবে। শেষ ষোলো শেষে দু’দিনের বিরতি। কোয়ার্টার ফাইনালের চারটি ম্যাচ শেষ হবে দু’দিনে, এখানেও দিনে দুটি করে ম্যাচ। কোয়ার্টার ফাইনাল শেষে দু’দিনের বিরতি। ১৪ ডিসেম্বর সেমিফাইনালের পর দু’দিনের বিরতি শেষে ১৭ ডিসেম্বর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ, তার পরের দিন ফাইনাল।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে এবারই প্রথম ফিফা বিশ্বকাপ হচ্ছে। বছরের এই সময়ে, অর্থাৎ নভেম্বর-ডিসেম্বরে হতে চলা প্রথম বিশ্বকাপও এটি। ৩২ দলের টুর্নামেন্টের বাছাইপর্বই অবশ্য এখনও সেভাবে শুরু হয়নি। এশিয়া ও আফ্রিকায় শুরু হয়েছে, কিন্তু মার্চে শুরু হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাসের কারণে লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব শুরু হয়নি। ইউরোপ ও ওশেনিয়া অঞ্চলেও বাছাইপর্বের একটি ম্যাচও হয়নি। ২০২২ সালের মার্চে বাছাইপর্বের সব ম্যাচ শেষ হওয়ার পরই বিশ্বকাপের মূল পর্বের ড্র অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টের ভেন্যুর কাজও এখনো শেষ হয়নি। উদ্বোধনী ম্যাচের ভেন্যু আল-বাইত ও ফাইনালের ভেন্যু লুসাইল স্টেডিয়ামের কাজ এখনও চলছে। গালফ অঞ্চলের বেদুইনদের বানানো তাঁবুর আদলে গড়া আল-বাইত স্টেডিয়ামের কাজ প্রায় শেষ হয়ে এসেছে বলে জানিয়েছেন আয়োজক কাতার।

Related articles

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...

ভোটের মুখে রাজ্যে আমলা-পুলিশের গণবদল! কমিশনের এক্তিয়ার নিয়ে হাইকোর্টে সওয়াল কল্যাণের

লোকসভা নির্বাচনের মুখে রাজ্যে একযোগে একগুচ্ছ আইএএস এবং আইপিএস আধিকারিককে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এই...