Wednesday, June 24, 2026

যমজ মার্কশিট! বোর্ডের পরীক্ষায় চমকে দিচ্ছে দুই বোনের হুবহু রেজাল্ট

Date:

Share post:

একেই বলে “চমৎকার”! শারীরিক গঠন থেকে শুরু করে বয়স কিংবা কথা বলার ধরণ, হুবুহু এক! খুব পরিচিত ছাড়া চেনাই মুশকিল! এবার তাদের মার্কশিটও মিলে গেলো হুবহু ।

হ্যাঁ, গল্প মনে হলেও এটাই সত্যি! সিবিএসই দ্বাদশ শ্রেণির ফল প্রকাশের পর চমক দুই যমজ বোনের। দু’জনেরই প্রাপ্ত নম্বরের হার ৯৫.৮ শতাংশ। মার্কশিট আরও চমকে দেবে।
দু’জনেরই ইংরেজি ও কম্পিউটার সায়েন্সে প্রাপ্ত নম্বর ৯৮ এবং পদার্থবিদ্যা-রসায়ন ও শারীরিক শিক্ষায় প্রাপ্ত নম্বর ৯৫। গ্রেটার নয়ডার এই দুই ছাত্রী মানে দুই বোন মানসি ও মান্য এভাবেই তাক লাগিয়ে দিয়েছে সকলকে। যা কার্যত নজিরবিহীন ও বিরল ঘটনা।

রেজাল্ট বেরোনোর পর কী বলছে মানসি? “এতদিন পর্যন্ত সবাই আমাদের দুই বোনকে একই রকম দেখতে বলে মনে রাখত। বাড়ির লোক ছাড়া আমাদের আলাদা করা যেত না। আমরা ভাল ফলের আশা করেছিলাম। কিন্তু একই নম্বর পাব, কখনই ভাবিনি। আমি আশা করেছিলাম, মান্য আমার থেকে বেশি পাবে।”

মান্য কী বলছে? “আমি তো ভাবতেই পারছি না এমনও হতে পারে। আমাদের দুই বোনের সঙ্গে যা হলো তা ভাবনার অতীত।”

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...