Sunday, March 22, 2026

ঐতিহাসিক প্রাপ্তি : কলকাতা থেকে চট্টগ্রাম হয়ে ত্রিপুরা যাচ্ছে জাহাজ

Date:

Share post:

ঐতিহাসিক প্রাপ্তি। এবার পণ্য পরিবহন হল আরও সুবিধাজনক। কলকাতা থেকে যাত্রা শুরু করল পণ্যবাহী জাহাজ। ভারত-বাংলাদেশ উপকূলীয় চুক্তির অধীনে শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দর থেকে ‘ট্রানজিট কার্গো’-এর জাহাজটি বর্ণময় যাত্রা শুরু করল বৃহস্পতিবার।

দেখুন ভিডিও …

পণ্যবাহী এই জাহাজটি কলকাতা থেকে চট্টগ্রাম হয়ে ত্রিপুরায় পৌঁছাবে। বৃহস্পতিবার জাহাজটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল।  মাত্র ৩ দিনে কলকাতার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর থেকে চট্টগ্রাম বন্দর পর্যন্ত যাবে এই জাহাজ। সেখান থেকে সড়কপথে পণ্য চলে যাবে ত্রিপুরা, অসম-সহ উত্তর-পূর্ব ভারতের একাধিক জায়গায়।  এদিন এই অনুষ্ঠানে  ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন মানসুখ মানদাভিয়া। এই ট্রানজিট কার্গোর মাধ্যমে এবারে সহজেই বাংলাদেশ থেকে আমদানি এবং রপ্তানি করা যাবে বলে জানিয়েছেন বিনীত কুমার।

উল্লেখ্য, এর আগে হলদিয়া বন্দর থেকে কলকাতা বাংলাদেশ হয়ে ত্রিপুরা পর্যন্ত একটি পণ্যবাহী জাহাজ যাত্রা শুরু করে।

Related articles

আইপিএল শেষেই বিদায় নেবেন ধোনি? আরসিবির কাছে কোহলির দাবি ঘিরে শোরগোল

অপেক্ষা মাত্র কয়েকদিনের, তারপরই শুরু ক্রিকেট ও বিনোদনের মহা ধামাকা আইপিএল (IPL)। আইপিএলে যে কয়েকজন মহারথীর দিকে বাড়তি...

কমিশনের নির্দেশে শান্তি প্রতিষ্ঠায় পুলিশ: ভাঙড়ে পরিদর্শনে সিপি অজয় নন্দা

নির্বাচন ঘোষণার সময়ই শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। নিজেদের প্রতিশ্রুতি রাখতে যথেচ্ছভাবে...

দামের নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্র সরকার: সোম থেকে বিমান ভাড়া বাড়ার আশঙ্কা

তেলের দাম বাড়বে না। পশ্চিম এশিয়ার যুদ্ধে ভারতের জনজীবনে কোনও প্রভাব পড়বে না। নরেন্দ্র মোদির মন্ত্রিসভার মন্ত্রীরা এইসব...

কাঁকড়া ধরতে গিয়ে বাঘের মুখোমুখি, সঙ্গীদের তৎপরতায় প্রাণে বাঁচলেন সুন্দরবনের মৎস্যজীবী

সুন্দরবনের (Sundarban Area) জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণ, সঙ্গীদের উপস্থিত বুদ্ধি ও সাহসিকতায় মৃত্যুর মুখ থেকে ফিরে...