Friday, May 22, 2026

দামের নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্র সরকার: সোম থেকে বিমান ভাড়া বাড়ার আশঙ্কা

Date:

Share post:

তেলের দাম বাড়বে না। পশ্চিম এশিয়ার যুদ্ধে ভারতের জনজীবনে কোনও প্রভাব পড়বে না। নরেন্দ্র মোদির মন্ত্রিসভার মন্ত্রীরা এইসব ঘোষণা করছেন। অথচ প্রতিদিন সেই মন্ত্রিসভার পদক্ষেপে একটু একটু করে খসছে সাধারণ মধ্যবিত্তের পকেট। যার সবথেকে বড় প্রভাব পড়ছে পরিবহন শিল্পে। সিএনজি (CNG) থেকে অটোর ভাড়া বাড়ার পরে এবার ব্যাপক হারে বাড়তে চলেছে বিমানের ভাড়া (flight fare)। বেসরকারি বিমান পরিবহন সংস্থাগুলির উপর ভাড়া না বাড়ানোর যে নিষেধজ্ঞা জারি (cap) করেছিল কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক (Ministry of Civil Aviation), তা ঘরোয়া উড়ানের ক্ষেত্রে তুলে নেওয়া হল। ফলে আন্তর্দেশীয় উড়ানে (domestic flight) নিজেদের মতো করে বিমান ভাড়া (flight fare) এবার থেকে লাগু করতে পারবে বিমান সংস্থাগুলি।

পশ্চিম এশিয়ার যুদ্ধ (West Asia war) পরিস্থিতিতে জ্বালানির দাম যেভাবে বেড়েছে তাতে বিমানের তেলের খরচও বেড়েছে। ফলে একাধিক দেশে বিমানের ভাড়া বেড়েছে। তেলের দাম বাড়ায় এখনও সেভাবে দেশের সাধারণ যাত্রী পরিবহনের খরচে বিরাট প্রভাব পড়েনি। কিন্তু কেন্দ্রের মোদি সরকারের নিয়ন্ত্রণের অভাবে এবার বিমানের ভাড়া বাড়তে চলেছে। সম্প্রতি ভাড়া নিয়ে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আবেদন করেছিল বিমান পরিবহন সংস্থাগুলি (private airlines)। সেই আবেদনে সাড়া দিয়ে তুলে নেওয়া হল নিষেধাজ্ঞা। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের (Civil Aviation Ministry) দাবি, পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক, তাই ২০২৫ সালের ডিসেম্বর থেকে চালু থাকা ভাড়া-নিয়ন্ত্রণ (cap) তুলে নেওয়া হচ্ছে ।

২০২৫ সালের মাঝামাঝি থেকে ইন্ডিগোর ব্যাপক ফ্লাইট বাতিল, পাইলট রোস্টারিং সমস্যার জেরে হঠাৎ করেই কমে যায় উড়ানের সংখ্যা। ফলে চাহিদা বেড়ে যাওয়ায় টিকিটের দাম পৌঁছে যায় সাধারণ মানুষের নাগালের বাইরে। তা নিয়ে দেশের বিরোধী দলগুলি সংসদে সোচ্চার হয়। বাধ্য হয়ে ডিসেম্বর মাসে নিষেধাজ্ঞা লাগু করে কেন্দ্রের সরকার। কিন্তু এবার ঘরোয়া বিমানের (domestic flight) ক্ষেত্রে সেই নিষেধাজ্ঞাই তুলে নেওয়ার সিদ্ধান্ত জানানো হল।

আরও পড়ুন : যুদ্ধের প্রভাব ভারতের জলে: শতকরা ১১ টাকা বাড়ল বোতলবন্দি জলের দাম

দেশের অন্যতম বড় দুই বিমান সংস্থা ইন্ডিগো (Indigo) ও এয়ার ইন্ডিয়ার (Air India) দাবি ছিল পশ্চিম এশিয়ার আকাশ এড়িয়ে যাওয়ার কারণে তাদের তেলের খরচ বাড়ছে। অন্যদিকে ব্যারেল প্রতি ১ ডলার করে বিশ্ব বাজারে তেলের দাম বাড়ায় খরচ বেড়েছে সংস্থাগুলির। এই পরিস্থিতিতে বিমান সংস্থাগুলির জন্য সুবিধা করতে গিয়ে সাধারণ যাত্রীদের পকেট খরচ করতে উদ্যোগী কেন্দ্রের সরকার। যদিও অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের নির্দেশিকায় জানানো হয়েছে, এয়ারলাইনগুলোর টিকিটের দাম যুক্তিসঙ্গত, স্বচ্ছ এবং বাজারদর অনুযায়ী হতে হবে। তার উপর নজরদারি চালাবে কেন্দ্রীয় সরকার।

Related articles

ISL: আগামী মরশুমে কোচ থাকবেন? ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন অস্কার

ট্রেভর জেমস মর্গ্য়ান, কার্লোস কুয়াদ্রাত স্বপ্ন দেখিয়েছিলেন তবে লাল হলুদ সমর্থকদের স্বপ্নের সওদাগর অস্কার ব্রুজো(Oscar Bruzon)। আইএসএল জয়ী...

‘বিকশিত ভারত ২০৪৭’-কে সফল করুন, মন্ত্রিসভার বর্ষপূর্তির আগে বার্তা প্রধানমন্ত্রীর 

দেশের শাসনভার গ্রহণ করার পর থেকে এক যুগ অতিক্রান্ত, আগামী জুন মাসে তৃতীয় মেয়াদের দ্বিতীয় বর্ষপূর্তি মোদী মন্ত্রিসভার।...

ঘর্মাক্ত দক্ষিণবঙ্গের ৯ জেলায় বৃষ্টির পূর্বাভাস! দুর্যোগ জারি উত্তরে

জ্যৈষ্ঠের গরমে শুক্রবার সকালে হালকা মেঘের দেখা মিললেও ,বেলা গড়াতেই তীব্র অস্বস্তিকর গরমের ইঙ্গিত দিতে শুরু করেছে প্রকৃতি।...

সোনা পাপ্পু মামলায় শুক্রবার সাতসকালে শহরজুড়ে ইডি হানা, তল্লাশি অভিযান মুর্শিদাবাদেও

জমি কেলেঙ্কারির তদন্তে কলকাতা ও জেলা মিলিয়ে ৯ জায়গায় কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি অভিযান। শুক্রবার সাতসকালে কসবা, চক্রবেড়িয়া, রয়েড...