Wednesday, June 24, 2026

করোনার ভ্যাকসিন দেশের সব মানুষের কাছে পৌঁছানোর অঙ্গীকার মুকেশ-ঘরণী নীতা আম্বানির  

Date:

Share post:

সাম্প্রতিক সমীক্ষায় স্বামী জায়গা করে নিয়েছেন বিশ্বের ধনশালীদের তালিকায় ৬ নম্বরে। লকডাউনে যখন বিশ্ব অর্থনীতি চরম সংকটে, মুকেশ আম্বানির ভাঁড়ার তখনও ভরে উঠছে ধন-সম্পদে। এবার সেই মুকেশ-ঘরণী নীতা আম্বানি যা ঘোষণা করলেন, তা অবিশ্বাস্য । বুধবার রিলায়েন্স ফাউন্ডেশেনের বার্ষিক অধিবেশনে নীতা বলেন, দেশের কোণায়-কোণায় করোনা ভ্যাকসিন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে রিলায়েন্সই।
কিন্তু করোনার ভ্যাকসিন তো এখনও আবিষ্কারই হয়নি! নীতা অবশ্য জানিয়ে দিয়েছেন, করোনার ভ্যাকসিন যেদিনই আবিষ্কৃত হোক, তা দেশের সব মানুষের কাছে পৌঁছানোর বিষয়টি সুনিশ্চিত করবে রিলায়েন্স ফাউন্ডেশন। শুধু তাই নয়, নীতা আম্বানি জানিয়েছেন, দেশের প্রত্যেক জায়গায় যাতে গণহারে টেস্ট করা হয়, সেই জন্যে কেন্দ্রীয় সরকার ও স্থানীয় পুরসভাগুলির সঙ্গে খুব শীঘ্রই গাঁটছড়া বাঁধবে রিলায়েন্স।
নীতার কথায়, ‘আমি কথা দিচ্ছি, যেদিনই করোনার ভ্যাকসিন আবিষ্কৃত হবে, আমরা জিও’র ডিজিটাল ডিস্ট্রিবিউশন ও সাপ্লাই চেন ব্যবহার করে দেশের প্রতিটি কোণায় তা পৌঁছে দেব। দেশের সব মানুষের যাতে করোনা টেস্ট হতে পারে, তার জন্যে আমরা কেন্দ্রীয় সরকার ও স্থানীয় প্রশাসনের সঙ্গেও কথা বলছি।’

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...