Sunday, March 22, 2026

ইস্টবেঙ্গলে লগ্নিতে আসতে পারে প্রসূনের USEL?

Date:

Share post:

ইস্টবেঙ্গল ক্লাবের জট খুলতে নাটকীয় তৎপরতা তুঙ্গে উঠেছে বলে খবর।
জানা গেছে প্রবাসী বাঙালি শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়ের সঙ্গে ক্লাবকর্তা দেবব্রত সরকারের কথা হচ্ছে। বস্তুত দেবব্রতবাবু ক্লাবের জন্য সব দিক থেকে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। আর্থিক বিষয়ে সহমত হওয়ার পর দুতরফে তথ্য বিনিময় চলছে। এ বিষয়ে কেউ কোনো কথা বলতে রাজি নন। তাঁদের বক্তব্য, নীতিগত সিদ্ধান্তের পর এখন দুই তরফের আইনজীবীরা লগ্নির খুঁটিনাটি দেখছেন। এর বেশি কিছু বলা সম্ভব নয়।
তবে সূত্রের খবর, আই এস এল খেলার যে জটিল কাঠামোগত নিয়মাবলী, তার সবকটি পূরণ হবে কিনা এখনও অনিশ্চিত। তবে কট্টর ইস্টবেঙ্গল সমর্থক প্রসূন শেষ মুহূর্তে অনুরোধ পেলেও সদিচ্ছাসহ চেষ্টা করছেন। উল্লেখ্য, আশিয়ান কাপের সময় জাকার্তায় পুরোপুরি টিমের পাশে ছিলেন প্রসূন। নৈশভোজের আয়োজনও করেছিলেন। দেবব্রত সরকারও সম্ভাব্য সব দিক থেকে জট খোলার জন্য সক্রিয়। এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরোপুরি ইস্টবেঙ্গলের পাশে থাকছেন। আজ বৃহস্পতিবারও চেষ্টা করছেন তিনি।
বস্তুত ইস্টবেঙ্গলের হাতে সময় কমে এসেছে। আর নিয়ম এতটাই জটিল যে তার সমাধানে সময় লাগছে। কিছু জট খোলা দৃশ্যত অসম্ভব লাগছে। তবুও শতাব্দীপ্রাচীন এই ঐতিহ্যশালী ক্লাবের জট খুলতে মরিয়া চেষ্টা চলছে।

 

Related articles

সোমবার প্রকাশ ‘বিবেচনাধীন’ ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা, ভাগ্য নির্ধারণ ২৭ লক্ষের

সোমবার বিকেলে প্রকাশিত হবে ‘বিবেচনাধীন’ ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা। রবিবার শিপিং কর্পোরেশন ভবনে বাহিনী মোতায়েন সংক্রান্ত বৈঠকে যোগ দেওয়ার...

কমিশনের সাহায্যে রাষ্ট্রপতি শাসনের চেষ্টা! কবিতা-গান-যুক্তিতে প্রতিবাদ গণমঞ্চের

নির্বাচনের আগে বাংলার প্রশাসনকে পঙ্গু করে দেওয়ার পরিকল্পনা কেন্দ্রের বিজেপি সরকারের। হাতিয়ার নির্বাচন কমিশন। সেই লক্ষ্যে এবার নির্বাচন...

শান্তিপূর্ণ ভোট করাতে তৎপর পুলিশ, জেলায় জেলায় পরিদর্শনে অফিসাররা

ভোট ঘোষণার (West Bengal elections) পরেই প্রশাসনিক মহলে শীর্ষস্তর থেকে জেলাস্তরে ইচ্ছা অনুযায়ী ব্যাপক রদবদল করেছে নির্বাচন কমিশন...

ISL: ৩ পয়েন্টের লক্ষ্যে অস্কারের ছক বদল! মিনি ডার্বি সম্মানের লড়াই মহমেডানের

চাপের পাহাড়ে থেকেই ISL মিনি ডার্বিতে নামছে ইস্টবেঙ্গল- মহমেডান(East Bengal FC vs Mohammedan)। সোমবারের ম্যাচের আগে দু দলই...